Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টিনের বাক্সে আটকে গেছিল মাথা, ছোট্ট ভালুকছানাকে মুক্ত করে মানবিকতার নজির ভারতীয় সেনার

ভিডিও ছড়িয়ে পড়তেই ভারতীয় সেনার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

টিনের বাক্সে আটকে গেছিল মাথা, ছোট্ট ভালুকছানাকে মুক্ত করে মানবিকতার নজির ভারতীয় সেনার

হিমালয়ের বাদামী ভালুকের ছানাকে উদ্ধার ভারতীয় সেনার

শেষ আপডেট: 12 December 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো: টিনের বক্সে আটকে গেছিল মাথা। স্বাভাবিকভাবেই পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিল। তার উপরে একদিকে যেমন মাত্রাতিরিক্ত ঠাণ্ডা, তেমনই দুর্গম পথ। নিজেকে বিপদমুক্ত করতে হাজারো চেষ্টা করলেও সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। শেষমেশ ভারতীয় সেনার উদ্যোগে প্রাণ বাঁচল হিমালয়ের বাদামী ভালুকের ছানার। 

ইতিমধ্যে ভারতীয় সেনার সমস্ত প্রচেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, বাহাদুর নামে ভালুকের ছানাটির মাথাটি একটি টিনের বাক্সে আটকে রয়েছে। ডাকাডাকি করলেও লাভের লাভ কিছুই হচ্ছিল না। মাথা থেকে কোনওভাবে বের হচ্ছিল না সেটি। কিন্তু বিষয়টি নজরে আসতেই এক মুহূর্ত দেরি করেনি ভারতীয় সেনারা।

মোটা বরফে ঢাকা পড়লেও সেই চ্যালেঞ্জ অতিক্রম করে পশুটিকে বাঁচানোই ছিল সেনার একমাত্র উদ্দেশ্য। অনেক পরিশ্রম করে শাবকটিকে সেনারা ছাউনিতে নিয়ে যান। সেখানেই টিনের বাক্সটি কেটে মাথা থেকে বের করা হয়।

বাহাদুরকে শুধু রক্ষা করাই নয়। খাবার ও প্রয়োজন মতো উত্তাপ দিয়ে তার প্রাণ বাঁচানো হয়। সেনা সূত্রে খবর, বিষয়টি দেখা মাত্রই উদ্ধারকাজ শুরু হয়। শত প্রতিকূলতা সত্ত্বেও বেশ কিছুক্ষণের চেষ্টায় প্রাণ বাঁচে শাবকটির।

প্রথমে ভালুকটিকে বাগে না আনা গেলেও পরে মুক্ত হয়ে সেনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় বাহাদুরকে। পুরো বিষয়টি যে একেবারেই সহজ ছিল না বলেই সেনা সূত্রে খবর।

ভিডিও ছড়িয়ে পড়তেই ভারতীয় সেনার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। শুধুমাত্র মানুষই নন, পশুদের রক্ষার জন্য এমন ভাবনার প্রশংসা শুরু হয়েছে সব মহলেই।


```