Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Operation Sindoor: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ঘাঁটি গুঁড়িয়েছে ভারত, অফিসিয়াল ভিডিও প্রকাশ

নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তানের সেনা পোস্ট ধ্বংস করল ভারতীয় বাহিনী। অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে চালানো আক্রমণের ভিডিও প্রকাশ করল সেনা।

Operation Sindoor: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ঘাঁটি গুঁড়িয়েছে ভারত, অফিসিয়াল ভিডিও প্রকাশ

পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা।

শেষ আপডেট: 9 May 2025 10:01

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক চরম সংঘাতের পরিস্থিতিতে (India Pakistan Conflict), এই প্রথম সেনা বাহিনীর (Indian Army) তরফে অফিসিয়াল ভিডিও (Officil Video) প্রকাশ করা হল অপারেশন সিঁদুরের (Operation Sindoor)। এই অভিযানে বুধবার মধ্যরাতে পাকিস্তানের ভিতরে ঢুকে একাধিক সেনা পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। তার পরে বৃহস্পতিবার থেকে পাকিস্তান পাল্টা হামলা (Pakistan Attack) শুরু করলে, ফের পাকিস্তানের সেনাঘাঁটি ধ্বংস করেছে ভারত। 

সেই ভিডিওই সামনে এল এই প্রথম। তাতে দেখা যাচ্ছে, ঠিক কীভাবে ভারতের আক্রমণে পাকিস্তানের একটি সামরিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে। 

সূত্র অনুযায়ী, এই আক্রমণে ব্যবহৃত হয়েছে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল। পাকিস্তানি বাহিনী যখন ফের সীমান্ত লঙ্ঘন করে গুলি ছোড়া ও ড্রোন হামলা শুরু করে, তখনই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। আর তার কিছুক্ষণের মধ্যেই এই সামরিক পোস্ট ধ্বংস করার দৃশ্য ক্যামেরাবন্দি হয়।

৮ থেকে ৯ মে-র মধ্যবর্তী রাতে পাকিস্তানি বাহিনী ভারতের পশ্চিম সীমান্তজুড়ে একাধিক আক্রমণ চালায়—ড্রোন ও অন্যান্য অস্ত্রশস্ত্র ব্যবহার করে। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখাতেও তারা বহুবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ছোড়ে।

এই প্রসঙ্গে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে—ড্রোন হামলাগুলিকে সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং সীমান্ত লঙ্ঘনের জবাবে ‘উপযুক্ত প্রতিরোধ’ করা হয়েছে। সেনা স্পষ্ট জানিয়েছে, 'ভারতীয় সেনা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। শত্রুপক্ষের সব নেপথ্য অপচেষ্টা শক্তির জবাবে প্রতিহত করা হবে।'

অন্যদিকে, বৃহস্পতিবার থেকেই ভারতীয় অভিযানের একাধিক ভুয়ো ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী খবর ছড়িয়ে পড়ে, পাকিস্তানের করাচি বন্দর নাকি জ্বালিয়ে দিয়েছে ভারতীয় সেনা। তার সপক্ষে একাধিক ছবিও পোস্ট হয় টুইটারে। পরে অবশ্য দেখা যায় সে সবই ফেক। ফিলাডেলফিয়ার বিমান দুর্ঘটনা থেকে শুরু করে ৫ বছর আগের গাজার হামলা-- সবই চালানো হয়েছে করাচির নামে।

সংঘাতের আবহে অনলাইনে ভুয়ো খবরের এই বাড়বাড়ন্ত ঠেকাতেই ভারতীয় সেনার তরফে আসল ভিডিও প্রকাশ করা হল বলেও মনে করছেন অনেকে। যদিও ঠিক কোন সেক্টরে এই হামলা চালানো হয়েছে, তা জানানো হয়নি।


```