Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লাদাখ সীমান্তে মিষ্টি বিনিময় করল ভারত-চিন সেনা, সমস্যা মিটতেই দীপাবলি উদযাপন

এলএসি সীমান্তে মিষ্টিমুখ করলেন ভারতীয় সেনা এবং চিনের লাল ফৌজ। সীমান্তের পাঁচ জায়গায় জওয়ানরা মিষ্টি বিনিময় করেছেন। 

লাদাখ সীমান্তে মিষ্টি বিনিময় করল ভারত-চিন সেনা, সমস্যা মিটতেই দীপাবলি উদযাপন

সীমান্তে মিষ্টি বিনিময় করা হচ্ছে - ফাইল ছবি

শেষ আপডেট: 31 October 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: লাদাখে সংঘাতের জায়গা থেকে সেনা প্রত্যাহার বুধবারই সম্পন্ন হয়েছে ভারত-চিনের। দীপাবলিতে দুই দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টি বিনিময় করবে বলেও জানা গেছিল। সেই মতো বৃহস্পতিবার এলএসি সীমান্তে মিষ্টিমুখ করলেন ভারতীয় সেনা এবং চিনের লাল ফৌজ। লাদাখ ছাড়াও আরও দুই রাজ্যের তিন সীমান্তে জওয়ানরা মিষ্টি বিনিময় করেছেন। 

পূর্ব লাদাখের ডেপসাং এবং দেমচোক থেকে শিবির সরানোর কাজ অনেকদিনই শুরু করেছিল চিন। এছাড়াও লাদাখের বেশ কয়েকটি জায়গায় চিন সেনা ঘাঁটি গেড়েছিল। ধীরে ধীরে সেগুলিও সরিয়ে নেওয়া হয়েছে। গালওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষের পর থেকে সীমান্তে যে সমস্যা বেড়েছিল তার জেরেই ভারত-চিন সম্পর্কে ফাটল ধরে। তবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সামিটে যোগ দেওয়ার আগে থেকে এলএসি-তে সেনা প্রত্যাহার শুরু হয় চিনের। 

এলএসি-র বিতর্কিত অঞ্চলগুলিতে সেনা পিছোনো বা ডিসএনগেজমেন্ট-এর কাজ শেষ করেছে ভারতীয় সেনাও। এই বিষয়টিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে সামনে রেখেই দুই দেশের জওয়ানরা মিষ্টি বিনিময় করেছেন পাঁচ জায়গায়। লাদাখের চুসুল মান্দো এবং দৌলত বেগ ওলদি, অরুণাচল প্রদেশের বাঞ্ছা, বুমলাহ এবং সিকিমের নাথুলা পাস সীমান্তে মিষ্টি বিনিময় করেছে ভারত-চিন সেনা। 

কিছুদিন আগে উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল পূর্ব লাদাখের ডেপসাং এলাকার পেট্রল পয়েন্ট ১০-এ চিনের যে বিরাট শিবির ছিল, ওই একই জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে। এর দক্ষিণ দিকে গত ৯ অক্টোবর দেমচোকের ছবিতে দেখা গেছিল একটি নির্মাণ। সেটাও উধাও। এর থেকেই অনুমান করা হচ্ছিল যে, চুক্তিমতো সেনা শিবির সরিয়ে নিচ্ছে চিন। বুধবার তা পুরোপুরি সম্পন্ন হয়েছে।

ভারতীয় সেনা সূত্রে খবর, খুব তাড়াতাড়ি স্বাভাবিক নজরদারি শুরু হবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায়। কীভাবে কোন এলাকায় নজরদারি চলবে তার ব্লু-প্রিন্ট তৈরি করা হবে। খুব দ্রুত টহলদারির পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চলেছে দুই দেশ।


```