Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাক সীমান্তে বড় মহড়ার কৌশল নিচ্ছে বায়ুসেনা, ইসলামাবাদকে এসপার ওসপারের ইঙ্গিত কি!

৭-৮ মে পাকিস্তান সীমান্তে বড় মহড়া করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। রাফাল, মিরাজ, সুখোই যুক্ত এই মহড়া কৌশলগত বার্তা দিচ্ছে কি?

পাক সীমান্তে বড় মহড়ার কৌশল নিচ্ছে বায়ুসেনা, ইসলামাবাদকে এসপার ওসপারের ইঙ্গিত কি!

ভারতীয় বায়ুসেনা

শেষ আপডেট: 6 May 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ৭ ও ৮ মে বড় ধরনের মহড়ার ছক করছে ভারতীয় বায়ুসেনা।  জিও ইন্টালিজেন্স বিশ্লেষক ড্যামিয়েন সায়মন জানিয়েছেন, এই মহড়ার জন্য সংশ্লিষ্ট অঞ্চলে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকার ‘নোটিশ টু এয়ারমেন’ (NOTAM) প্রকাশ করেছে।

এই মহড়ায় অংশ নেবে ভারতীয় বায়ুসেনার প্রথম সারির যুদ্ধবিমানগুলি। যেমন, রাফাল, মিরাজ ২০০০ এবং সুখোই-৩০ এমকেআই। উচ্চ পর্যায়ের বায়ুসেনা আধিকারিকরা মহড়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং বায়ুসেনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি আরও নিখুঁত করা হবে বলে জানানো হয়েছে।

ভারত-পাকিস্তান সম্পর্ক বর্তমানে উত্তপ্ত। জম্মু-কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর থেকেই পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। এই পরিপ্রেক্ষিতেই এই মহড়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

মাত্র কিছুদিন আগেই, ২৫ এপ্রিল ‘আক্রমণ’ নামক এক সামরিক মহড়ায় ভারতীয় বায়ুসেনা তাদের উন্নত প্রযুক্তির রাফাল জেট এবং সেরা পাইলটদের ব্যবহার করে পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন ভূপ্রকৃতিতে উচ্চতর আক্রমণ অনুশীলন চালিয়েছে। দূর পাল্লার মিসাইল ছোঁড়া ও নিখুঁত লক্ষ্যে আঘাত হানার অনুশীলনও করা হয়েছিল।

এছাড়া, ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম দেশজুড়ে একটি বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়ার পরিকল্পনাও করছে সরকার। ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫৯টি স্থানে এই মহড়া হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে নিজেকে রক্ষা করবেন, সেই প্রস্তুতি ও সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

এই সামগ্রিক প্রস্তুতি ভারতের প্রতিরক্ষা কৌশলে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এটা ইসলামাবাদকে চরমপত্র ধরানোরই সামিল। পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার।


```