প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ফ্রান্স, জর্ডান, ওমান ও মালয়েশিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী ইরানের আক্রমণাত্মক হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি উত্তেজনা বাড়াতে পারে এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিক আলোচনা জরুরি।

হরমুজ নিয়ে কথা ইজরায়েল-ভারতের
শেষ আপডেট: 19 March 2026 22:35
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার সংঘাত (Middle East tension) গড়াল ২০তম দিনে। এখনও পরিস্থিতি উত্তপ্ত। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (India FM Jaishankar) ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদেওন সা'আর-র ( Israeli Foreign Minister Gideon Sa’ar) সঙ্গে ফোনে কথা বলে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে (Hormuz Pronali) এর প্রভাব নিয়ে দু’পক্ষ মতবিনিময় করেছেন বলে খবর সূত্রের। জয়শঙ্কর ইতিমধ্যেই ইরান, ইজরায়েল এবং গালফ অঞ্চলের দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন।
ইজরায়েলি বিদেশমন্ত্রী সাআর জানিয়েছেন, হরমুজ সঙ্কটে ইরানের নৌ অবরোধ পুরো বিশ্বের উপর প্রভাব ফেলছে। তিনি বলেন, "এটি কোনও আমেরিকান বা ইজরায়েলি সমস্যা নয়, এটি বিশ্ব শৃঙ্খলা ও অর্থনীতির জন্য গুরুতর সমস্যা। এখনই সমাধান না হলে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।" তিনি ইরানের আক্রমণমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলেছেন।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ফ্রান্স, জর্ডান, ওমান ও মালয়েশিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী ইরানের আক্রমণাত্মক হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি উত্তেজনা বাড়াতে পারে এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিক আলোচনা জরুরি।
পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত (West Asis Conflict) শুরু হয় ফেব্রুয়ারির ২৮ তারিখে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বিমান হামলার (Israel-US Strikes) পরে, সেই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রতিশোধ হিসেবে ইরান ইজরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এর ফলে হরমুজ প্রণালীতে নৌপরিবহন প্রভাবিত হয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল গ্যাস পরিবহনে ব্যবহৃত হয়। এই পরিস্থিতি ভারতের মতো দেশগুলোর জন্য জ্বালানি সঙ্কটের পরিস্থিতি তৈরি করছে।
আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতির (Middle East Tension) মধ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের (Haitham bin Tariq) সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দ্রুত বদলে যাওয়া আঞ্চলিক সংঘাত, জ্বালানি নিরাপত্তা এবং ভারতীয় নাগরিকদের সুরক্ষা- সবকিছু নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি (Modi Speaks With Oman’s Sultan)।
ফোনালাপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আলোচনাটি ছিল 'ফলপ্রসূ'। তিনি বলেন, সংঘাত কমাতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
বুধবার মোদী কুয়েতের (Kuwait) যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহ (Sheikh Sabah Al-Khaled Al-Hamad Al-Mubarak Al-Sabah)-এর সঙ্গে ফোনে কথা বলেন। এই কথোপকথনের মধ্যেই ভারত স্পষ্ট করে দিয়েছে, কুয়েতের সার্বভৌমত্ব (Sovereignty) ও ভৌগোলিক অখণ্ডতার (Territorial Integrity) উপর হামলার তীব্র নিন্দা করছে তারা।