Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানকে 'নির্জলা' করে মারতে ত্রিফলা পরিকল্পনা ভারতের, একফোঁটা জলও যাবে না

তবে এই কাজের জন্য প্রয়োজন অতিরিক্ত জল ভাণ্ডার গড়ে তোলা। যা অত্যন্ত ব্যয়সাপেক্ষ ও সময়সাপেক্ষ। এছাড়া স্বল্পমেয়াদে ও দীর্ঘমেয়াদের মধ্যে নতুন নতুন বাঁধ নির্মাণ। এর মধ্যে এই মুহূর্তে যেটা করা হতে চলেছে বলে সূত্রে জানা গিয়েছে, তা হল সিন্ধু জলচুক্তির অন্তর্গত দুদেশের নদীগুলির পলি নিষ্কাশন।

পাকিস্তানকে 'নির্জলা' করে মারতে ত্রিফলা পরিকল্পনা ভারতের, একফোঁটা জলও যাবে না

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল বলেছেন, আমরা এখন ত্রিমুখী পরিকল্পনা নিয়েছি।

শেষ আপডেট: 26 April 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: শুধু কথার কথাই নয়, সিন্ধু জলচুক্তি নিয়ে বিরাট পদক্ষেপ করছে ভারত। যাতে পাকিস্তানমুখী নদনদী-নালাগুলি দিয়ে একফোঁটা জলও ওপারে না পৌঁছয় তার জন্য ত্রিফলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এই পরিকল্পনা শীঘ্র বাস্তবায়ন হলে, চলতি গ্রীষ্মেই চরম বিপদে পড়বে পাকিস্তানের অর্থনীতি ও জনজীবন।

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল বলেছেন, আমরা এখন ত্রিমুখী পরিকল্পনা নিয়েছি, যাতে পাকিস্তান একফোঁটা জলও না পায়। এই তিনটি পরিকল্পনার মধ্যে রয়েছে, দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি ও তৃতীয়টি হল মাঝারি মেয়াদের। এই তিন দফা পদক্ষেপে পাকিস্তানে একফোঁটা জলও ছাড়বে না ভারত। সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত ঘোষণার পরদিন গত শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেন জলশক্তি মন্ত্রীর সঙ্গে।

সেখানেই ঠিক হয়, শুধুমাত্র ঘোষণাতেই আটকে থাকলে চলবে না, অতি দ্রুত সিন্ধু জলচুক্তি অনুযায়ী পাকিস্তানের দিকে জল সরবরাহ ঠেকিয়ে দিতে নদীর গতিপথ রোধ করতে হবে। পাশাপাশি বাঁধগুলি থেকে জল ছাড়া বন্ধ করে দিতে হবে। গ্রীষ্মকাল হওয়ায় সে সুবিধা থাকলেও বর্ষাকাল পর্যন্ত তা কতদূর সম্ভব তা অবশ্য জানা যায়নি। 

তবে এই কাজের জন্য প্রয়োজন অতিরিক্ত জল ভাণ্ডার গড়ে তোলা। যা অত্যন্ত ব্যয়সাপেক্ষ ও সময়সাপেক্ষ। এছাড়া স্বল্পমেয়াদে ও দীর্ঘমেয়াদের মধ্যে নতুন নতুন বাঁধ নির্মাণ। এর মধ্যে এই মুহূর্তে যেটা করা হতে চলেছে বলে সূত্রে জানা গিয়েছে, তা হল সিন্ধু জলচুক্তির অন্তর্গত দুদেশের নদীগুলির পলি নিষ্কাশন। যাতে নদীর গভীরতা বৃদ্ধি পেলে তার জলধারণ ক্ষমতাও বেড়ে যাবে। একই কাজ করা হবে জলাধারগুলিতেও। যাতে বাঁধের জলাধারে আরও অনেক বেশি পরিমাণে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। পাকিস্তানের দিকে জল ছাড়ার প্রয়োজন পড়বে না।


```