Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্রবল বৃষ্টিতে ভাসবে দেশ, সতর্ক করল মৌসম ভবন, খুশি কৃষকরা

দেশের মোট চাষযোগ্য জমির মধ্যে প্রায় ৫২ শতাংশই বর্ষার জলে সেচ পায়, এমন তথ্য দিয়েছে সংবাদ সংস্থা। শুধু কৃষিকাজই নয়, বৃষ্টির জল সংরক্ষণ করে পানীয় জলের ঘাটতি মেটায় বহু রাজ্য।

প্রবল বৃষ্টিতে ভাসবে দেশ, সতর্ক করল মৌসম ভবন, খুশি কৃষকরা

শেষ আপডেট: 15 April 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি বছর। দেশবাসীকে সুখবর দিল মৌসম ভবন। কৃষি এবং অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GDP) প্রায় ১৮ শতাংশই আসে কৃষি খাত থেকে। পাশাপাশি দেশের প্রায় ৪২ শতাংশ জনগণের জীবিকাও কৃষির উপর নির্ভরশীল।

দেশের মোট চাষযোগ্য জমির মধ্যে প্রায় ৫২ শতাংশই বর্ষার জলে সেচ পায়, এমন তথ্য দিয়েছে সংবাদ সংস্থা। শুধু কৃষিকাজই নয়, বৃষ্টির জল সংরক্ষণ করে পানীয় জলের ঘাটতি মেটায় বহু রাজ্য। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংরক্ষণ করা জল ফলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি নিঃসন্দেহে ভাল খবর। 

এনিয়ে আইএমডির প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, 'চলতি বছরের চার মাসের বর্ষায় (জুন থেকে সেপ্টেম্বর) দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। মোট বৃষ্টিপাত ৮৭ সেমি দীর্ঘ-মেয়াদী গড়ের (Long Period Average) ১০৫ শতাংশ পর্যন্ত হতে পারে।' তিনি আরও জানান, ভারতীয় উপমহাদেশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির জন্য যেসব ‘এল নিনো’ পরিস্থিতি দায়ী থাকে, চলতি বছর সেরকম কোনও পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

প্রতিবছর বর্ষা সাধারণত ১লা জুনের আশপাশে কেরলে প্রবেশ করে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে বর্ষা শেষ হয়। এবছর যদি পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হয়, তবে তা দেশের চাষাবাদ, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


```