Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সফল পরীক্ষা, চোখের নিমেষে শত্রুদের খতম করতে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে নয়া ‘ব্রহ্মাস্ত্র’

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে শীঘ্রই নতুন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি দেখতে পাওয়া যাবে।

সফল পরীক্ষা, চোখের নিমেষে শত্রুদের খতম করতে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে নয়া ‘ব্রহ্মাস্ত্র’

হাইপারসনিক মিসাইল

শেষ আপডেট: 17 November 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। রবিবার দুরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে নয়া ইতিহাস তৈরি করল দেশ। শনিবার ওড়িশা উপকূলের ডঃ এপিজে আবদুল কালাম দ্বীপে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এই মিসাইলের পরীক্ষা পরিচালনা করে বলে খবর। 

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে মিসাইল পরীক্ষাকে 'বড় মাইলফলক' হিসাবে মনে করিয়ে বলেন, নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে দিয়েই ভারত নতুন মাইলফলক ছুঁয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, বিশ্বের মধ্যে হাতেগোনা কয়েকটি দেশের অস্ত্রভাণ্ডারেই হাইপারসনিক মিসাইল আছে। শনিবার এই পরীক্ষার ফলে ভারতও সেই শক্তিধর দেশের তালিকায় নিজের নাম তুলে ধরল বলেই মত রাজনাথ সিংয়ের।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে শীঘ্রই নতুন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি দেখতে পাওয়া যাবে। হাইপারসনিক মিসাইল অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটতে পারে দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলটি। জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।

ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, ভারতের নতুন দূরপাল্লার মিসাইলটি একাধিক ডোমেনে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন রেঞ্জের সিস্টেম ব্যবহার করেই নতুন মিসাইলের পরীক্ষা সক্ষম হয়েছে।

পরীক্ষামূলক এই উৎক্ষেপণের পরে এবার ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হল এক নয়া ‘ব্রহ্মাস্ত্র’। মনে করা হচ্ছে, এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হল ভারত।


```