Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

India Pakistan Tension: রাজস্থানে হামলার চেষ্টা, পাকিস্তানের ফাইটার জেট গুঁড়িয়ে দিল ভারত

রাজস্থানেও (Rajasthan) হামলা চালাল পাকিস্তান। তবে সেই চেষ্টাও ব্যর্থ হল। ভারত পাক ফাইটার জেট এফ-১৬ আকাশেই গুঁড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। 

India Pakistan Tension: রাজস্থানে হামলার চেষ্টা, পাকিস্তানের ফাইটার জেট গুঁড়িয়ে দিল ভারত

শেষ আপডেট: 8 May 2025 21:38

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু অঞ্চলে পাকিস্তান সেনা হঠাৎ করে গোলাবর্ষণ ও ড্রোন (Pakistan Attacks Jammu) হামলা চালায়। এর জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, পাকিস্তানের একাধিক ড্রোন ও রকেট হামলার চেষ্টা ভারত সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় বাহিনী (Indian Army)।

এই পরিস্থিতি কাটতে না কাটতেই রাজস্থানের জয়সলমেরেও (Rajasthan) হামলা চালাল পাকিস্তান। তবে সেই চেষ্টাও ব্যর্থ হল। ভারত পাক ফাইটার জেট এফ-১৬ আকাশেই গুঁড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। 

অন্যদিকে, এই প্রতিবেদন লেখাকালীনই প্রতিরক্ষার তরফে জানানো হয়েছে, জম্মুতে যে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান তাও ব্যর্থ হয়েছে। জম্মুর বিমানবন্দর টার্গেট করলেও তা গুঁড়িয়ে দিয়েছে ভারত। এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। সেখানেও ফাইটার জেট এফ-১৬ দিয়ে হামলার চেষ্টা করেছিল তারা।

 

আগেই  ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু, ভারতের পরাক্রমশালী এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে পরাস্ত হয় ইসলামাবাদ। কোনও ক্ষতিই করতে পারেনি ভারতের।

উল্টে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এস -৪০০ থেকে মোট ৭২টি মিসাইল ছোড়া হয়েছে। যেগুলির প্রায় সবক’টি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে। ভেস্তে দিয়েছে তাদের প্রত্যাঘাতের যাবতীয় স্বপ্ন। এখনও পর্যন্ত পাকিস্তানের আট আটটি মিসাইল ভেঙে গুড়ি দিল ভারত।


```