Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৬৩ হাজার কোটি দিয়ে ২৬টি রাফাল এম কিনল ভারত, সোমবার সাক্ষর হল চুক্তি

এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি আইএনএস বিক্রান্ত (INS Vikrant) এবং আইএনএস বিক্রমাদিত্য (INS Vikramaditya) থেকে উড়বে।

৬৩ হাজার কোটি দিয়ে ২৬টি রাফাল এম কিনল ভারত, সোমবার সাক্ষর হল চুক্তি

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 28 April 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলে মিলেছিল অনুমোদন। ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি সাক্ষর করল ভারত। সূত্রের খবর, সোমবার ৬৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে। যার মাধ্যমে ভারতকে ২৬টি রাফাল-এম (Rafale-M) যুদ্ধবিমান দেবে ফ্রান্স। 

এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি আইএনএস বিক্রান্ত (INS Vikrant) এবং আইএনএস বিক্রমাদিত্য (INS Vikramaditya) থেকে উড়বে। ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশের নৌসেনার শক্তি বৃদ্ধি করবে হবে বলে মনে করা হচ্ছে। 

চুক্তির আওতায় ভারত ২২টি একক-আসনের রাফালে-এম এবং ৪টি দ্বৈত-আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান (ট্রেনার) কিনছে। বিমানগুলি ঠিক কবে ভারতের হাতে তুলে দেওয়া হবে তা নিশ্চিত করা হয়নি কিন্তু মনে করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই ধীরে ধীরে রাফাল হাতে পাবে দেশ। সূত্রের খবর, এক্ষেত্রে ২০৩১-এর মধ্যে ২৬টিই হাতে চলে আসতে পারে। 

ফরাসী সংস্থা দ্যসোঁ অ্যাভিয়েশনের সঙ্গে সোমবার চুক্তিটি স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষা সচিব । এই চুক্তি ভারত ও ফ্রান্সের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন কূটনীতিকরা। সঙ্গে ভবিষ্যতে যৌথ উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনাও তৈরি হবে।

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনায় (IAF) এই মুহূর্তে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। চলতি বছর ৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (Cabinet Committee on Security) -র বৈঠকে ২৬টি রাফালে-এম যুদ্ধবিমানের চুক্তিতে অনুমোদন মেলে।এরপর আজ অর্থাৎ সোমবার সেই চুক্তি সাক্ষর হল। ২৬-টি যোগ হলে ভারতে রাফাল যুদ্ধবিমানের মোট সংখ্যা দাঁড়াবে ৬২-তে। 


```