Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের পৌঁছল ৩০ টন জরুরি চিকিৎসা সামগ্রী, প্যালেস্তাইনের পাশে থাকার আশ্বাস ভারতের

সোমবার সকালে প্রায় ৩০ টন জীবনদায়ী ওষুধ-সহ ক্যানসার প্রতিরোধকারী একাধিক সামগ্রী পাঠানো হয়েছে।

ফের পৌঁছল ৩০ টন জরুরি চিকিৎসা সামগ্রী, প্যালেস্তাইনের পাশে থাকার আশ্বাস ভারতের

প্যালেস্তাইনে চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত

শেষ আপডেট: 29 October 2024 16:09

দ্য ওয়াল ব্যুরো: কিছুতেই লাগাম টানা যাচ্ছে না যুদ্ধে। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ইজরায়েলের লাগাতার হামলায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে প্যালেস্তাইনের। যুদ্ধবিধবস্ত দেশের পাশে দাঁড়াতে ফের মানবিক সাহায্য পাঠাল ভারত।

সোমবার সকালে প্রায় ৩০ টন জীবনদায়ী ওষুধ-সহ ক্যানসার প্রতিরোধকারী একাধিক সামগ্রী পাঠানো হয়েছে। বাদ যায়নি শুকনো খাবারও। 

এদিন সকালে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি জানিয়েছেন, প্যালেস্তাইনের মানুষের পাশে সবসময় রয়েছে ভারত। ৩০ টনের ওষুধ সেখানকার যুদ্ধ বিধ্বস্ত মানুষের কাজে লাগবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, মঙ্গলবার সকালেই বিশেষ বিমানে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী প্যালেস্তাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় যেমন গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, তেমনই বিস্কুট ও প্রসাধনী জিনিসপত্রও আছে। উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখে সেখানে প্রথম ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল ভারত।

প্রথম থেকেই এক বছরের বেশি সময় ধরে গাজায় চলতে থাকা যুদ্ধে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার তীব্র নিন্দা করেন। পাশাপাশি গাজার পরিস্থিতি নিয়েও বারবার উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গাজায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে প্যালেস্তাইনিদের মৃতের সংখ্যা। গত বছরের অক্টোবর থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। সোমবার এমন খবরই জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রক। সূত্রের খবর, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধারকাজ চলছে।


```