Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

India Pakistan Tension: পাকিস্তানের সাত শহরে পাল্টা আঘাত ভারতের, সেনার কব্জায় পাক পাইলট

ভারতের আকাশসীমায় পাকিস্তানের যে তিনটি যুদ্ধবিমান ঢুকেছিল তার এক পাইলটকে নিজেদের কব্জায় নিয়েছে ভারতীয় সেনা(Indian Army)।

India Pakistan Tension: পাকিস্তানের সাত শহরে পাল্টা আঘাত ভারতের, সেনার কব্জায় পাক পাইলট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 May 2025 23:09

দ্য ওয়াল ব্যুরো: লাহোর, শিয়ালকোট-সহ পাকিস্তানের সাত শহরে পাল্টা আঘাত হানল ভারত (India)। বৃহস্পতিবার রাতে জম্মু, রাজস্থান, পাঞ্জাবের একাংশে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান (Pakistan)। যদিও তাদের প্রত্যাঘাতের স্বপ্ন মাঠেই মারা গেছে। এখনও অবধি পাকিস্তানের মোট ৩০টি মিসাইল গুঁড়িয়ে দিয়েছে ভারত। একটিও ভারতের মাটি ছুঁতে পারেনি।

উল্টে পাকিস্তানের শহরগুলিতে আঘাত হেনেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, আরবসাগর থেকে ভারতের নৌসেনাও যখন তখন অ্যাকশন শুরু করবে। শুধু তাই নয়, ভারতের আকাশসীমায় পাকিস্তানের যে তিনটি যুদ্ধবিমান ঢুকেছিল তার এক পাইলটকে নিজেদের কব্জায় নিয়েছে ভারতীয় সেনা(Indian Army)।

বৃহস্পতিবার রাতে একের পর এক জায়গায় হামলা চালানোর পরই তড়িঘড়ি পরিস্থিতি বুঝে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে এ দিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনীর প্রধান দীনেশ ত্রিপাঠী ও বায়ু সেনার প্রধান এপি সিং।

পাশাপাশি মার্কিন বিদেশ সচিব ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই বার্তা দিয়েছে।


```