Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইসিস, আল কায়েদা কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে অর্থ ঢালছে, ভারতকে সতর্ক করল আন্তর্জাতিক সংস্থা

ভারতে অর্থ তছরুপের উৎস সেদেশের ভিতরেই রয়েছে।

আইসিস, আল কায়েদা কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে অর্থ ঢালছে, ভারতকে সতর্ক করল আন্তর্জাতিক সংস্থা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 September 2024 18:53

দ্য ওয়াল ব্যুরো: আইসিস, আল কায়েদার দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধরনের জঙ্গি আতঙ্কের মুখোমুখি ভারত। হুঁশিয়ারি দিল অর্থ তছরুপ, জঙ্গি সংগঠনগুলির অর্থ লেনদেন সংক্রান্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থা ফ্রান্সের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। জম্মু-কাশ্মীরে আইসিস এবং আল কায়েদা গোষ্ঠী অর্থ ঢালার বিষয়ে ভারতকে সতর্ক করে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছে এফএটিএফ।

বৃহস্পতিবার প্যারিসস্থিত সংস্থার সদর কার্যালয় থেকে বলা হয়েছে, ভারতে অর্থ তছরুপের উৎস সেদেশের ভিতরেই রয়েছে। ভারতের ভিতরেই অবৈধ কার্যকলাপ চলে। ভারত বর্তমানে ইসলামিক স্টেট অথবা আইসিস এবং আল কায়েদার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলির কাছ থেকে বিভিন্ন পদ্ধতিতে আর্থিক লেনদেনের জঙ্গি হুমকির মুখোমুখি।

অর্থ তছরুপ এবং তার বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে ভারত মাঝারিমানের কার্যকরী ভূমিকা নিচ্ছে বলে আন্তর্জাতিক নজরদারি সংস্থাটি তাদের সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করেছে। রিপোর্টে বলা হয়েছে, গত ৫ বছরে অর্থ তছরুপের অপরাধে ভারতে দোষী সাব্যস্তের ঘটনা প্রভাবিত হয়েছে সাংবিধানিক প্রতিবন্ধকতা ও আদালত ব্যবস্থার কারণে। কারণ, ভারতের আদালতগুলিতে প্রচুর মামলা বকেয়া পড়ে রয়েছে। বছরের পর বছর ধরে মামলা ঝুলে রয়েছে।

রিপোর্টে উল্লেখ রয়েছে, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত পাঁচ বছরে সন্দেহভাজন আর্থিক অপরাধীদের কাছ থেকে ১০৪০ কোটি মার্কিন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করেছে। কিন্তু, দোষী সাব্যস্তের পর বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ মাত্র ৫০ লক্ষ মার্কিন ডলার। এই জটিল বিষয়টি ভারতে ঘটে তার কারণ অভিযুক্ত ব্যক্তির বিচার ও মামলা শেষ হতে দীর্ঘ সময় লেগে যায় বলে।


```