Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

চন্দ্রভাগার বাঁধের দরজা বন্ধ হল, শীঘ্রই নির্জলা হবে পাকিস্তানমুখী ঝিলমের স্রোত

পহলগাম জঙ্গি হানার পরবর্তী সিন্ধু জলচুক্তি রদ করার সময়ই ভারত সরকার জানিয়ে দিয়েছিল চলতি গ্রীষ্মের মরশুমে একফোঁটা জলও দেওয়া হবে না পাকিস্তানকে। প্রায় সপ্তাহখানেক আলোচনা ও জলবিদ্যুৎ কেন্দ্রিক পরীক্ষানিরীক্ষার পর ভারত বাগলিহার বাঁধ এবং নিম্ন অববাহিকার স্লুইস গেট বন্ধ করেছে। এর ফলে ৯০ শতাংশ জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তানের দিকে।

চন্দ্রভাগার বাঁধের দরজা বন্ধ হল, শীঘ্রই নির্জলা হবে পাকিস্তানমুখী ঝিলমের স্রোত

চন্দ্রভাগা নদীর জল সরবরাহ বন্ধ করল ভারত।

শেষ আপডেট: 5 May 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক কূটনৈতিক চালের পাশাপাশি পাকিস্তানকে সিন্ধু জলচুক্তির অন্তর্গত চন্দ্রভাগা নদীর জল সরবরাহ বন্ধ করল ভারত। জম্মু-কাশ্মীরের রামবন জেলার বাগলিহার বাঁধের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পশ্চিমমুখী চন্দ্রভাগা নদীর জল আর পাকিস্তানের দিকে যেতে পারছে না। অন্যদিকে, ঝিলম বা বিতস্তা নদীর জলও আটকানোর কাজ চলছে। জম্মু-কাশ্মীরের বান্দিপুরা জেলার ঝিলমের শাখানদী কিষানগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ থেকেও জল ছাড়া বন্ধ করে দেওয়া হবে।

পহলগাম জঙ্গি হানার পরবর্তী সিন্ধু জলচুক্তি রদ করার সময়ই ভারত সরকার জানিয়ে দিয়েছিল চলতি গ্রীষ্মের মরশুমে একফোঁটা জলও দেওয়া হবে না পাকিস্তানকে। প্রায় সপ্তাহখানেক আলোচনা ও জলবিদ্যুৎ কেন্দ্রিক পরীক্ষানিরীক্ষার পর ভারত বাগলিহার বাঁধ এবং নিম্ন অববাহিকার স্লুইস গেট বন্ধ করেছে। এর ফলে ৯০ শতাংশ জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তানের দিকে।

জাতীয় জলবিদ্যুৎ শক্তি কর্পোরেশনের তরফ থেকে আরও জানানো হয়েছে, বাগলিহার জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের পলি তুলে তাতে জলধারণ ক্ষমতা বাড়ানো হয়েছে। শনিবার থেকে প্রক্রিয়া শুরু করে এ পর্যন্ত তা সম্পন্ন করে ফেলা হয়েছে। শনিবারই উত্তেজনার পরিস্থিতির মধ্যেই পাকিস্তান যুদ্ধ হুমকি দিতে ব্যালেস্টিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আবদালি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। তারপরেই ভারত জলবন্ধের পূর্ণাঙ্গ কর্মসূচি শুরু করে দেয়।

এদিকে, কিষাণগঙ্গা বাঁধও হল ভারতের মেগা জলবিদ্যুৎ প্রকল্প। এটি পশ্চিম হিমালয়ের গুরেজ উপত্যকায় রয়েছে। সেখানেও যুদ্ধকালীন তৎপরতায় জলধারণ ক্ষমতা বাড়ানোর কাজ চলছে। এর ফলে পাকিস্তানমুখী নিম্ন অববাহিকা স্রোতের জলের সরবরাহ একেবারে তলানিতে গিয়ে ঠেকবে।


```