Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Vikram Misri: ৪৭ সালের পর থেকে অনেক ধৈর্য ধরেছে ভারত কিন্তু পাকিস্তান শোধরায়নি: বিদেশ সচিব

১৯৪৭ সালের পর থেকে অনেক ধৈর্য ধরেছে ভারত। কিন্তু পাকিস্তান রয়েছে পাকিস্তানেই, একটুও শোধরায়নি। কীভাবে দিনের পর দিন জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে পাকিস্তান, সে কথাই তুলে ধরলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।

Vikram Misri: ৪৭ সালের পর থেকে অনেক ধৈর্য ধরেছে ভারত কিন্তু পাকিস্তান শোধরায়নি: বিদেশ সচিব

বিক্রম মিস্রি

শেষ আপডেট: 8 May 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: ১৯৪৭ সালের পর থেকে অনেক ধৈর্য ধরেছে ভারত (India)। কিন্তু পাকিস্তান (Pakistan) রয়েছে পাকিস্তানেই, একটুও শোধরায়নি। কীভাবে দিনের পর দিন জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে পাকিস্তান, সে কথাই তুলে ধরলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ভারত আগবাড়িয়ে কিছুই শুরু করেনি, বরং পাকিস্তানই গত ২২ এপ্রিল পহেলগামের (Pahalgam Attack) জঙ্গি হামলা দিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। ভারত সেই হামলারই উচিত জবাব দিয়েছে। 

বিক্রম জানিয়েছেন, যদি পাকিস্তান আরও কিছু করতে চায়, তাহলে যথাযথ জবাব দেওয়া হবে। আত্মরক্ষার স্বার্থে ভারতের এই হামলার অধিকার আছে। পাকিস্তান এমন একটা দেশ, যারা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মিথ্যা বলা শুরু করেছে। রাষ্টপুঞ্জেও তারা মিথ্যা কথা বলে। ৭৫ বছর আগেই এসব শুরু করেছে তারা।

ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে জঙ্গিরা পাকিস্তানের শাসন ব্যবস্থার অংশ হয়ে উঠেছে। সেনার বিকল্প শক্তি হিসাবে তাদের গড়ে তোলা হয় হিন্দুস্থানে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে। 

ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানে নিহত জঙ্গিদের বরাবরের মতো শহিদের মর্যাদা দিচ্ছে পাকিস্তান সেনা বাহিনী (Pakistan army)। লাহোর-সহ (Lahore) দেশের বিভিন্ন প্রদেশে বৃহস্পতিবার নিহত জঙ্গিদের অন্ত্যেষ্টি সম্পন্ন হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় (state funeral)। কফিন ছিল পাকিস্তানের জাতীয় পতাকায় (Pakistan national flag) ঢাকা। কবর জিরায়ত অর্থাৎ নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের সময় হাজির ছিলেন কিছু সেনা কর্তাও।

প্রমাণ-সহ ছবি দেখিয়ে ভারতের বিদেশ সচিব আরও বলেন, "আমরা আরও একবার দায়িত্ব সহকারে দাবি করছি নির্দিষ্ট জঙ্গি ডেরা লক্ষ্য করেই হামলা চালায় ভারতীয় বাহিনী। এমনকী পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিকেও 'অপারেশন সিঁদুরে' নিশানা করা হয়নি।"

বিদেশ সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে। এখনও কথা চলছে। পহেলগামের ঘটনা যে নৃশংস, আত্মরক্ষার স্বার্থে ভারতের যে প্রত্যাঘাত করার অধিকার আছে, সেটাই মনে করিয়ে দিলেন বিক্রম।


```