Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ভারতের, আমেরিকা-প্যালেস্তাইনের পথে হাঁটল দিল্লি

৯/১১ হামলার পর আমেরিকা ওসামা বিন লাদেনের আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এভাবেই যুদ্ধ ঘোষণা করেছিল। একই পদ্ধতিতে ইজরায়েল হামাস, হিজবুল্লা, হুতি, আইসিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ভারতের, আমেরিকা-প্যালেস্তাইনের পথে হাঁটল দিল্লি

ফাইল চিত্র

শেষ আপডেট: 10 May 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা ও ইজরায়েলের পথে হেঁটে জঙ্গি নিকেশে যুদ্ধ ঘোষণা করল ভারত (India Pakistan war Latest Update)। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে অতি জরুরি বৈঠকের পর সরকারি সূত্রে এই খবর জানা গেছে। এরপর থেকে ভারতে কোনও জঙ্গি হামলা হলে তা সমূলে বিনাশ করা হবে। 

৯/১১ হামলার পর আমেরিকা ওসামা বিন লাদেনের আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এভাবেই যুদ্ধ ঘোষণা করেছিল। একই পদ্ধতিতে ইজরায়েল হামাস, হিজবুল্লা, হুতি, আইসিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমেরিকা ও ইজরায়েলের মাটিতে ঢুকে জঙ্গি হানায় নিরীহের মৃত্যুর প্রতিবাদে দুই সরকারই রাষ্ট্রীয়ভাবে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যায়। 

প্রসঙ্গত, আমেরিকায় ৯/১১ হামলার পর দীর্ঘদিন ধরে ওসামার খোঁজে আফগানিস্তান ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালায় মার্কিন বাহিনী। অন্য রাষ্ট্রে ঢুকে জঙ্গি খতমের জন্য নানান পদ্ধতিতে একের পর এক আক্রমণ হয়। ইজরায়েলের রিসর্টে ঢুকে হামাস জঙ্গিরা বিদেশি-সহ বহু মানুষকে খুন করে ও পণবন্দি করে। তারপরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা-প্যালেস্তাইন আক্রমণ শুরু করেন। ঠিক একই পদ্ধতিতে ভারত সরকার এবার সিদ্ধান্ত নিল, দেশের মাটিতে যেকোনও জঙ্গি কার্যকলাপকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে মনে করা হবে। 

তাই জঙ্গিদের শিকড় থেকে উপড়ে ফেলতে নয়া দিল্লিও 'ওয়ার অন টেরর' ঘোষণা করল। এই নীতির ফলে যদি দেখা যায়, বিদেশি কোনও শক্তির সাহায্যে ভারতের বুকে জঙ্গি হামলা হয়, তাহলে সেই দেশে ঢুকে সন্ত্রাসবাদী কার্যকলাপের চিহ্ন মাত্র আর রাখা হবে না। স্বাভাবিকভাবেই ভারত সরকারের এটা অত্যন্ত দৃঢ় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা যায়। 

গত তিনদিনের মতো এদিনও বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা বিভাগের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হবে, সেখানেও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা হতে পারে। 

এই সিদ্ধান্তের পরে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে মদতদাতা পাকিস্তানকে ঘুরিয়ে হুমকি দিয়ে রাখল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। 


```