Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাম-দিনের সন্ধেয় রামনগরীতে সহস্র প্রদীপ জ্বলল, অকাল দীপাবলিতে মাতল দেশ

সন্ধে নামতেই সরযূ নদীর তীরে জ্বলে উঠেছিল শত সহস্র প্রদীপ। আলোয় ঝলমল করেছে অযোধ্যা।

রাম-দিনের সন্ধেয় রামনগরীতে সহস্র প্রদীপ জ্বলল, অকাল দীপাবলিতে মাতল দেশ

শেষ আপডেট: 23 January 2024 08:40

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের বনবাস কাটিয়ে যেদিন অযোধ্যায় ফিরেছিলেন রাম-সীতা আর লক্ষ্মণ, সেদিন আলোয় সেজে উঠেছিল গোটা রাজ্য। সেই দিনটিতেই গোটাদেশ দীপাবলি উদযাপন করে। কিন্তু রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন সন্ধেয় রামনগরী সহস্র প্রদীপে সাজিয়ে তোলা হল। আলোয় আলোয় সাজল সরযূ নদীর তীর। শুধু রামনগরী অযোধ্যাই নয় গোটা দেশ মাতল অকাল দীপাবলিতে।

সন্ধে নামতেই সরযূ নদীর তীরে জ্বলে উঠেছিল শত সহস্র প্রদীপ। আলোয় ঝলমল করেছে অযোধ্যা। অসংখ্য পুন্যার্থী প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছিলেন সরযূ নদীর ঘাট। এই নদীর ঘাটেই বেড়ে ওঠা রামলালার। এখানে এখন তিনি অযোধ্যার রাজা রাম নন। কৌশলা নন্দন রামলালা।

সকাল থেকেই অযোধ্যার দোকানপাট, বাজার পুরোপুরি বন্ধ ছিল। বিকাল ৫টা নাগাদ সব দোকানপাট খুলতে শুরু করে। হেঁটে হেঁটেই শহরের পরিক্রমা করেন সাধুসন্তরা। নানা রঙের পোশাকে সাধুসন্তদের সঙ্গে মিশে ছিলেন দেশের নানা জায়গা থেকে আসা মানুষজন। সারাদিন ধরে রামনগরীতে চলেছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধে থেকেই অযোধ্যায় ঘরে ঘরে শুরু হয় অকাল দীপাবলি পালন। আগে থেকেই অযোধ্যা শহরের সব বাড়ি, দোকান, হোটেলের ছাদে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল। সন্ধেয় সর্বত্রই জ্বলেছে প্রদীপ।

শুধু অযোধ্যা নয়, গোটা দেশই অকাল দীপাবলি পালন করেছে রাম-দিনে। তামিলনাড়ুতে পালন করা হয়েছে দীপোৎসব। গোটা চেন্নাই শহর প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। গুজরাতের গুরুকুল হাজারের বেশি প্রদীপ দিয়ে সাজানো হয়। সন্ধে থেকেই গুরুকুলে শুরু হয়েছিল উৎসব। বাজি ফাটানো হয় গুরুকুলের সামনের রাস্তায়।

দীপোৎসব পাল করা হয় উত্তরাখণ্ডেও।  সন্ধেয় হরিদ্বারের গঙ্গার তীর সেজে ওঠে সহস্র প্রদীপে। বেঙ্গালুরুর ইসকন মন্দিরেও মাটির প্রদীপ জ্বালিয়ে রাম-দিন পালন করেন ভক্তেরা।

রামমন্দিরে সন্ধ্যারতির সময় কেরলের পদ্মনাভস্বামীর মন্দিরে জ্বলে ওঠে রামজ্যোতি। নানা সাংস্কৃতির অনুষ্ঠান হয় সেখানেও। ছত্তীসগড়ের রাজধানী রায়পুরের কোটাতেও রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছিল।

বাংলায় মেদিনীপুরের কংসাবতীর তীর সাজানো হয় প্রদীপে। অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দিনভর বিভিন্ন অনুষ্ঠানে সামিল হয় বেলুড় মঠও। বিশেষ পুজো, সন্ধ্যারতির পর মূল মন্দিরের ভিতর শ্রীরামচন্দ্রকে নিয়ে বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবান রামের প্রতিকৃতিতে ধূপ-ধুনো, ফুল-মালা, মিষ্টি সহ আরতি দেওয়া হয়। বিশেষ পুজোর আয়োজন করেন বেলুড় মঠের সন্ন্যাসী ও মহারাজরা। রাম-গান, নাম-কীর্তন, জীবনী-পাঠ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল সন্ধেয়।


```