
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 April 2025 08:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনা (Indian army) যে কোনও সময় পাকিস্তানের (Pakistan) উপর হামলা (attack) চালাতে পারে। প্রকাশ্যে এমন আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার (Ataullah Tarar, Minister of information, government of Pakistan) । ইসলামাবাদে (Islamabad) তিনি বলেছেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আক্রমণ করা হতে পারে বলে গোয়েন্দা তথ্য জানিয়েছে।
পাক মন্ত্রীর সাংবাদিক বৈঠকে এমন ঘোষণার আগে ভারতের সংবাদমাধ্যমে খবর ছড়ায় পাকিস্তানকে সমুচিত জবাব দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সেনা বাহিনীকে পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং সেনাধক্ষ্য হাজির ছিলেন।
এরপরই বেশি রাতে ইসলামাবাদে সাংবাদিক বৈঠক ডেকে হামলার আশঙ্কার কথা ব্যক্ত করেন পাক তথ্যমন্ত্রী। তিনি বলেন, দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ। হিন্দুস্থান হামলা করলে পাকিস্তানও জবাব দিতে প্রস্তুত। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া।
পহেলগামে জঙ্গিদের হামলায় ২৬ ভারতীয়ের মৃত্যুর ঘটনায় ভারত সরকার আগেই প্রত্যাঘাতের কথা জানিয়েছে। পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করা হবে নাকি জঙ্গি শিবির ভেঙে দিতে পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করা হবে তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের মন্ত্রীরা এই পর্বে দ্বিমুখী অবস্থান নিয়েছেন। একদিকে, সে সে দেশের রেল ও প্রতিরক্ষা মন্ত্রী পরমাণু অস্ত্রের কথা উল্লেখ করে ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, আর এক দিকে, যুদ্ধ না করতে ভারতের উপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক মহলে তৎপরতা চালিয়ে যাচ্ছে। আসলে যুদ্ধ করতে সেনার তরফে চাপ আছে। অন্যদিকে, ভঙ্গুর অর্থনীতির কারণে যুদ্ধ এড়াতে চাইছেন আমজনতা এবং রাজনৈতিক নেতৃত্বের একাংশ।