Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়খণ্ডে 'একতরফা' আসনরফা সোরেন-রাহুলের, হতাশ ইন্ডিয়া জোট শরিক আরজেডি 

সোরেন এদিন বলেন, ইন্ডিয়া জোট মিলিতভাবে বিজেপির মোকাবিলা করবে।

ঝাড়খণ্ডে 'একতরফা' আসনরফা সোরেন-রাহুলের, হতাশ ইন্ডিয়া জোট শরিক আরজেডি 

আগামী ১৩ ও ২০ নভেম্বর রাজ্যে ভোটগ্রহণ হবে

শেষ আপডেট: 19 October 2024 17:13

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ড বিধানসভা ভোটে ইন্ডিয়া জোটের আসনরফা চূড়ান্ত হল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস আসন্ন ভোটে একসঙ্গে লড়বে বলে শনিবার জানান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আগামী ১৩ ও ২০ নভেম্বর রাজ্যে ভোটগ্রহণ হবে, ফল ঘোষণা ২৩ নভেম্বর।

সোরেন এদিন বলেন, ইন্ডিয়া জোট মিলিতভাবে বিজেপির মোকাবিলা করবে। ৮১টি আসনের মধ্যে জেএমএম এবং কংগ্রেস ৭০টিতে লড়বে। জোটের অপর দুই শরিক লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং সিপিআইএমএলের জন্য ১১টি কেন্দ্র বরাদ্দ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী সোরেন আরও বলেন, কারা কোন আসনে লড়াই করবে তা পরে জানানো হবে। উল্লেখ্য, গত শুক্রবারই এনডিএ-র আসন বণ্টন ঘোষণা করেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যেখানে বিজেপি লড়ছে ৬৮ আসনে। তাদের জোট শরিক আজসু লড়াই করবে ১০টিতে। জেডিইউ এবং এলজেপি পাসোয়ান গোষ্ঠী একটি করে কেন্দ্রে প্রার্থী দেবে বলে চূড়ান্ত হয়েছে।

ঝাড়খণ্ডে বর্তমানে জেএমএম একক সংখ্যাগরিষ্ঠ দল। ৩০ বিধায়ক আছে হেমন্ত সোরেনের দলের। এদিনও তিনি বলেন, ক্ষমতায় ফেরার বিষয়ে আমরা নিশ্চিত। আসন সমঝোতা ঘোষণার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি আদিবাসী ও বনবাসী বলে কী বোঝাতে চায়? ওরা আপনাদের ইতিহাস, দর্শন, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং জীবনধারাকে মুছে দিতে চায়। আদিবাসী মানে যারা প্রথম এসেছে। বনবাসী মানে যাঁরা জঙ্গলে বাস করেন। রাঁচিতে আয়োজিত সংবিধান সম্মান সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতা আরও বলেন, বিজেপি সংবিধানকে আক্রমণ করছে। তাকে যে কোনও মূল্যে বাঁচাতেই হবে।

তবে এদিনের আসন সমঝোতা নিয়ে মোটেই খুশি হয়নি আরজেডি। দলের নেতা মনোজকুমার ঝা মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বলেন, সবকিছু কেমন যেন ইনস্ট্যান্ট টু মিনিটস নুডলসের মতো হয়ে গেল। কংগ্রেস এবং জেএমএম একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুবই হতাশ এই রফাসূত্রে। যদিও কংগ্রেস নেতা পবন খেরার দাবি, এই সিদ্ধান্তে কেউ হতাশ হয়নি। কোথাও কোনও ক্ষোভ নেই, সকলেই খুশি হয়েছেন।


```