Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এখনই সরকার গঠনের দাবি নয়! লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিল 'ইন্ডিয়া'

বিরোধী জোটের সরকার গড়ার আশা আপাতত শেষ হলেও যে লড়াই তারা করেছে সেটাই আগামী দিনে বজায় রাখতে চায়।

এখনই সরকার গঠনের দাবি নয়! লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিল 'ইন্ডিয়া'

ইন্ডিয়া জোটের বৈঠক চলছে - ফাইল চিত্র

শেষ আপডেট: 5 June 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের ফলপ্রকাশের পর উজ্জীবিত ইন্ডিয়া জোট শিবির। বুধবার দিল্লিতে তারা বৈঠক করেছে। চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার এনডিএ-র সঙ্গে যুক্ত হওয়ায় বিরোধী জোটের সরকার গড়ার আশা আপাতত শেষ হলেও যে লড়াই তারা করেছে সেটাই আগামী দিনে বজায় রাখতে চায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এমনই বার্তা দিয়েছেন। তবে এখনই যে তারা সরকার গঠনের কোনও দাবি করবেন না, তার ইঙ্গিত মিলেছে। 

বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জোটের সব সদস্যরা। মল্লিকার্জুন খাড়্গে বলেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ করা হবে। এখন যেমন বিজেপি সরকার গড়ছে তেমনই গড়ুক। তবে এই সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। একই সঙ্গে তিনি এও আশ্বাস দেন, যে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেগুলি পূরণ করার কাজ করা হবে। 

এখনই সরকার তৈরির চেষ্টা না করলে কবে করবে? খাড়্গে জানান, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা ম্যাজিক ফিগার থেকেও পিছিয়ে। এতএব, সরকার গড়তে গেলে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আপাতত ইন্ডিয়া জোট সেই অপেক্ষাই করবে। ততদিন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন হবে। এমনটাই স্পষ্ট করে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। 

বুধবারের যে ছবি ধরা পড়েছে তাতে এই বৈঠকের মধ্যমণি ছিলেন রাহুল গান্ধীই। আর কেনই বা হবেন না। দুটি আসনে দাঁড়িয়ে দুটিতেই বিপুল পরিমাণ ভোটে জিতেছেন তিনি। তাঁর পাশে দেখা যায় অখিলেশ যাদবকে, যার নেতৃত্বে উত্তরপ্রদেশে কার্যত ধরাশায়ী হয়েছে বিজেপি। একই লাইনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা দূরেই বসেছিলেন। তাঁর পাশে অবশ্য ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। 

বিরোধী শিবির স্পষ্ট বলেছে, দেশ যা রায় দিয়েছে তা একদম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তাঁর নেতৃত্বে যে সরকার চলছে তা আর সহ্য করতে পারছেন না দেশের মানুষ। তাঁরা চান এই সরকারকে সরাতে। সেই চেষ্টার শুরু হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতেই মল্লিকার্জুন খাড়্গের বার্তা, ইন্ডিয়া জোট সেই সব দলকে স্বাগত জানাচ্ছে যারা এই বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে চায়। 


```