Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাক অর্থনীতির হেঁসেলে 'সার্জিক্যাল স্ট্রাইক' ভারতের, ভাতে মারার ব্রহ্মাস্ত্র প্রয়োগ

সিন্ধু জলচুক্তি, আকাশসীমা বন্ধের পর এবার পাক অর্থনীতির হেঁসেলে 'সার্জিক্যাল স্ট্রাইক' নয়াদিল্লির। পাকিস্তান থেকে আসা সমস্ত পণ্য নিষিদ্ধ করে সেদেশের অর্থনীতির ডালপালা ছাঁটতে শুরু করল ভারত সরকার।

পাক অর্থনীতির হেঁসেলে 'সার্জিক্যাল স্ট্রাইক' ভারতের, ভাতে মারার ব্রহ্মাস্ত্র প্রয়োগ

পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত।

শেষ আপডেট: 3 May 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি, আকাশসীমা বন্ধের পর এবার পাক অর্থনীতির হেঁসেলে 'সার্জিক্যাল স্ট্রাইক' নয়াদিল্লির। পাকিস্তান থেকে আসা সমস্ত পণ্য নিষিদ্ধ করে সেদেশের অর্থনীতির ডালপালা ছাঁটতে শুরু করল ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্তে শাহবাজ শরিফের রাজকোষে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ক্ষতি হবে। যার প্রত্যক্ষ ফল পড়বে সেদেশের রফতানি বাণিজ্যের ব্যবসাদারদের উপর। পাকিস্তানও পাল্টা বাণিজ্য অবরোধ জারি করায় সেদেশের অর্থনীতি কিছুদিনের মধ্যে ধুঁকতে শুরু করবে।

২০১৯ সালের পর থেকেই পাকিস্তানের সঙ্গে স্থল ও জল বাণিজ্য সম্পর্ক কমে এসেছে।  ২৪-২৫ আর্থিকবর্ষে (এপ্রিল-জানুয়ারি) ভারত ৪৪৭.৬৫ মিলিয়ন ডলারের পণ্য পাকিস্তানে রফতানি করেছে। যেখানে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল মাত্র ০.৪২ মিলিয়ন ডলার। 

কম পরিমাণে হলেও পাকিস্তানের বেশ কিছু শিল্প নির্ভর করে ভারতীয় আমদানিকৃত পণ্যের উপর। এই সিদ্ধান্তে স্বভাবতই সেদেশের শিল্পগুলি প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হবে। ২০২৪ সালে পাকিস্তান ভারত থেকে আমদানি করেছিল, অর্গানিক কেমিক্যালস-১৬৪.১৯ মিলিয়ন ডলারের, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস- ১২০.৮৬ মিলিয়ন ডলার, প্ল্যাস্টিক- ৪.৯৪ মিলিয়ন ডলার, ইনঅর্গানিক কেমিক্যালস, প্রিসিয়াস মেটাল কম্পাউন্ড- ৪.৬৭ মিলিয়ন ডলার, খনিজ জ্বালানি, তেল, পরিশোধনের সামগ্রী ২.৭০ মিলিয়ন ডলার, বিভিন্ন ধরনের রাসায়নিক সামগ্রী- ২.০৯ মিলিয়ন ডলার, মডিফায়েড স্টার্চেস, গ্লু, এনজাইমস- ১.৫৩ মিলিয়ন ডলার, বিভিন্ন ধরনের ভোজ্য সামগ্রী- ১.২০ মিলিয়ন ডলার, মেডিক্যাল অ্যাপারেটাস, অপটিক্যাল ইস্ট্রুমেন্টস-০.৩৮ মিলিয়ন ডলার। এছাড়াও বিভিন্ন খাদ্যশস্য, সবজি, গাড়ির যন্ত্রাংশ, ডেয়ারি সামগ্রী ও মশলা যায় পাকিস্তানে।

আমদানি-রফতানি বাণিজ্য বন্ধে পাকিস্তানের ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল এবং খাদ্য ক্ষেত্রে বিশাল পরিমাণের ক্ষতি হবে। অ-প্রত্যক্ষ বাণিজ্য যেমন তৃতীয় দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহি, আফগানিস্তান, সিঙ্গাপুর থেকে আসা পণ্যের পরিমাণও ১০ বিলিয়ন ডলার, অর্থাৎ সুদেমূলে পাকিস্তানের অর্থ ভাণ্ডার কিছুদিনের মধ্যে তছনছ হয়ে যাবে।


```