Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত, হাসিনাকে উৎখাতে অংশ নেয় এই জঙ্গি সংগঠন

বাংলাদেশ ও পাকিস্তানে এই সংগঠন আগে থেকেই নিষিদ্ধ। নিষিদ্ধ মুসলিম-অমুসলিম নির্বিশেষ আরও বহু দেশে।

হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত, হাসিনাকে উৎখাতে অংশ নেয় এই জঙ্গি সংগঠন

ফাইল ছবি

শেষ আপডেট: 11 October 2024 09:16

দ্য ওয়াল ব্যুরো: হিজবুত তাহরীরকে বিপজ্জনক জঙ্গি সংগঠন বলে ঘোষণা করল ভারত। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুক্রবার থেকে এই সংগঠন প্রকাশ্যে বা গোপনে কোনও সাংগঠনিক কাজ করতে পারবে না। বলা হয়েছে, হিজবুত তাহরীর আইএস-এর কায়দায় ভারত জঙ্গি তৎপরতা শুরু করেছে।

বাংলাদেশ ও পাকিস্তানে এই সংগঠন আগে থেকেই নিষিদ্ধ। নিষিদ্ধ মুসলিম-অমুসলিম নির্বিশেষ আরও বহু দেশে। যদিও যুক্তরাজ্য তাদের নিষিদ্ধ করেনি।

বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর সংগঠনটির কথা নতুন করে আলোচনায় আসে। জানা যায়, বাংলাদেশে জামায়াতে ইসলামির মতো হিজবুত তাহরীরও হাসিনাকে উৎখাতে সশস্ত্র ভূমিকা নিয়েছিল। পুলিশ এবং আওয়ামী লিগের নেতা-কর্মীদের হত্যা এবং ৫ অগাস্ট পরবর্তী নৈরাজ্যে হিজবুত তাহরীর বিশেষ ভূমিকা ছিল। এই সংগঠন তা স্বীকারও করেছে। সম্প্রতি সংগঠনের প্রেস সমন্বয়কে গ্রেফতার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশে পনেরো বছর ধরে নিষিদ্ধ হিজবুত তাহরীরের সংসদ ভবনের সামনে সভা।

ইসলামি খিলাপত এককথায় ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করা এই সংগঠনের আরও এক উদ্দেশ্য হল দেশে দেশে সেনাবাহিনীর মধ্যে প্রভাব তৈরি করে ইসলামিক শাসন কায়েম। বাংলাদেশের সেনা বাহিনীতে হিজবুত ও জামাতের ভাল প্রভাব আছে বলে খবর। ভারতেও সংগঠনটি ইসলামিক শাসন কায়েমের লক্ষ্যে কাজ করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

সে দেশে ২০০৯ সালে সংগঠনটিতে তৎকালীন শেখ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। যদিও তাদের গোপন কার্যকলাপ যে বন্ধ ছিল না সম্প্রতি একাধিক ঘটনায় তার প্রমাণ মিলিছে। বাংলাদেশের একাধিক গোয়েন্দা বাহিনীর রিপার্টে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের সুযোগে হিজবুত জেল ভেঙ্গে তাদের জঙ্গি নেতাদের বের করে নিতে সক্ষম হয়েছে, যারা আগামী দিনে বাংলাদেশ ও ভারতের জন্য দুশ্চিন্তার কারণ।

ভারতে সংগঠনটি মূলত আইএস-সহ একাধিক ইসলামিক বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে। হালে বেশ কিছু অভিযানে এই সংগঠনের কাজকর্মের সক্রিয়তা ভারতীয় গোয়েন্দাদের নজরে আসে।


```