Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাশিয়ায় ব্রিকস সম্মেলনে মোদী-শি কথা হবে? সীমান্ত সমস্যায় বোঝাপড়া এগিয়েছে ভারত-চিনের

২০২০ সালে থেকে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছিল, তা প্রশমিত হওয়ার আশা রয়েছে।

রাশিয়ায় ব্রিকস সম্মেলনে মোদী-শি কথা হবে? সীমান্ত সমস্যায় বোঝাপড়া এগিয়েছে ভারত-চিনের

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক আলোচনা হতে পারে মোদীর।

শেষ আপডেট: 21 October 2024 16:24

দ্য ওয়াল ব্যুরো: ভারত-চিনের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহল ও নজরদারি ব্যবস্থার বিষয়ে বোঝাপড়ার বন্দোবস্তে পৌঁছল দুই দেশ। সোমবার বিদেশ সচিব বিক্রম মিসরি এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এর ফলে হিমালয় ও সংলগ্ন তরাই অঞ্চলে জমি দখলদারির সমস্যা মেটার আশা রয়েছে। ২০২০ সালে থেকে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছিল, তা প্রশমিত হওয়ার আশা রয়েছে।

বিদেশ সচিব এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিকস সম্মেলনে রাশিয়া রওনা হওয়ার আগে চিনের সঙ্গে সম্পর্কের বরফ গলার আলো দেখান। দেপসাং এবং দেমচোক এলাকায় টহলদারি প্রশ্নে একটি বোঝাপড়াতে পৌঁছেছে দুই প্রতিবেশী দেশ। এখনও সরকারিভাবে কিছু না জানা গেলেও আন্তর্জাতিক রাজনৈতিক মহলের গুজব যে, রাশিয়ায় শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক আলোচনা হতে পারে মোদীর। প্রসঙ্গত, ব্রিকস হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি গোষ্ঠী।

ভারত-চিনের সীমান্ত সমস্যা মেটাতে আলোচনার পরিবেশ তৈরি এবং সমন্বয় বিষয়ক বৈঠক শেষবার হয়েছিল ২৯ অগস্ট। এরপর থেকে দুই দেশ খোলামেলা, গঠনমূলক এবং সমাধানের হাল বের করতে আন্তরিকভাবে উদ্যোগী হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও তা স্বাভাবিক করতে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি হয়।


```