Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমি নয় আমরা’, মোদী বিরোধী ঐক্যে নয়া স্লোগান ইন্ডিয়া জোটের

সদ্য সমাপ্ত তিন রাজ্যের ভোটের প্রচারে কংগ্রেস লোকসভা নির্বাচনের একদফা প্রচার সেরে নিয়েছে।

‘আমি নয় আমরা’, মোদী বিরোধী ঐক্যে নয়া স্লোগান ইন্ডিয়া জোটের

শেষ আপডেট: 11 December 2023 07:13

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক হবে, রবিবারই তা চূড়ান্ত হয়ে গিয়েছে। ৬ ডিসেম্বর যে নেতা-নেত্রীরা যেতে পারবেন না বলে জানিয়েছিলেন, ১৯ তারিখের ব্যাপারে তাঁরা সকলেই সায় দিয়েছেন। বৈঠক হবে বিকাল ৩’টেয়

১৯ তারিখ নিয়ে শেষ পর্যন্ত জট ছিল শুধু মাত্র সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবেব সঙ্গে। দফায় দফায় আলোচনার পর তিনিও সায় দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সময় দিল্লিতেই থাকার কথা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়ে দিয়েছিলেন, দিন-তারিখ জানালেই তিনি দিল্লি চলে যাবেন। সব মিলিয়ে সাময়িক মান-অভিমান, দোষারোপের পর্ব শেষে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছে জোটে।

জানা গিয়েছে, ১৯ তারিখের বৈঠকেই আসন ভাগ বাটোয়ারা নিয়ে কথা হবে। এছাড়া যৌথ আন্দোলন এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়েও কথা হবে। সদ্য সমাপ্ত তিন রাজ্যের ভোটের প্রচারে কংগ্রেস লোকসভা নির্বাচনের একদফা প্রচার সেরে নিয়েছে। কাস্ট সেন্সাস, ওবিসি সংরক্ষণ-সহ একাধিক জাতীয় ইস্যুকে হাত শিবির প্রচারে এনেছিল। এছাড়া জিনিসপত্রের দাম, বেকারি ইত্যাদি নিয়েও সরব হয় কংগ্রেস। কিন্তু হিন্দি বলয়ের তিন রাজ্য ছত্তীসগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে হেরে গিয়েছে তারা।

শরিক নেতাদের মধ্যে প্রাথমিক কথাবার্তায় ঠিক হয়েছে, এগুলিই লোকসভা ভোটে ইস্যু করবে ইন্ডিয়া জোট। একাধিক নেতা মনে করেন, ভোটে হেরে যাওয়ার অর্থ ইস্যু লঘু হয়ে যাওয়া নয়।

কিছু শরিক নেতার মধ্যে প্রাথমিক আলোচনায় আরও ঠিক হয়েছে, ইন্ডিয়া জোটের নয়া স্লোগান হিসাবে যুক্ত হবে ‘ম্যাঁয় নহি হাম’ কথাটি। ২৬ সেপ্টেম্বর জোটের বেঙ্গালুরুর বৈঠকের পর ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ স্লোগান চালু করা হয়। জোটের যাবতীয় প্রচারে ওই কথাটিকেই সবচেয়ে বেশি তুলে ধরা হচ্ছে।

ঠিক হয়েছে, জোটের ঐক্য তুলে ধরতে নয়া স্লোগান হবে ‘আমি নয় আমরা’ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কথায় কথায় ‘মোদীর গ্যারান্টি কথাটির বিপরীতে ব্যক্তির বিরুদ্ধে সমষ্টির গুরুত্বকে তুলে ধরতে চাইছেন জোটের নেতারা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে এই স্লোগানের কথা জানিয়েছেন। ১৯ ডিসেম্বরের বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এক কংগ্রেস নেতার কথায়, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিয়ে কোনও সংশয় নেই। তিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ধরেন। কিন্তু বিজেপি যেভাবে গোটা রাজনৈতিক লড়াইকে মোদী নির্ভর করে তুলেছে তাতে হিতে বিপরীত হওয়াও অসম্ভব নয়। ধীরে ধীরে একটি ধারণা বদ্ধমূল হচ্ছে, মোদী ছাড়া বিজেপি শূ্ন্য। সেই কারণেই ‘আমি নই, আমরা’ কথাটি হবে ইন্ডিয়া জোটের স্লোগান। যে স্লোগান ঐক্যের পাশাপাশি এই ধারণাও তুলে ধরবে যে জোটে অনেক যোগ্য নেতা-নেত্রী আছেন।


```