Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আয়কর দফতরের ‘ট্রানজ্যাকশন’ সংক্রান্ত ইমেল এসেছে? চিন্তার কারণ নেই, জানাল কেন্দ্রীয় সংস্থা

আপনার কাছে কি আয়কর দরতরের তরফে কোনও ইমেল এসেছে? আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, বিস্তারিত ব্যাখ্যা দিল আয়কর দফতর।

আয়কর দফতরের ‘ট্রানজ্যাকশন’ সংক্রান্ত ইমেল এসেছে? চিন্তার কারণ নেই, জানাল কেন্দ্রীয় সংস্থা

ছবি - সংগৃহীত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 March 2026 18:12

দ্য ওয়াল ব্যুরো: আপনার কাছে কি আয়কর দরতরের তরফে কোনও ইমেল এসেছে? আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, করদাতাদের উদ্দেশে পাঠানো কিছু বিশেষ ইমেল নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিল আয়কর দফতর (Income Tax Department)।

শনিবার আয়কর দফতর জানায়, ‘সিগনিফিক্যান্ট ট্রানজ্যাকশন’ (significant transactions email Income Tax Department) সংক্রান্ত যে কিছু ইমেল পাঠানো হয়েছিল, সেগুলির মধ্যে কয়েকটিতে ভুল তথ্য রয়েছে (Income Tax Department email error)। তাই আপাতত ওই ইমেলগুলিকে উপেক্ষা করার জন্য করদাতাদের অনুরোধ করা হয়েছে।

ভুল তথ্য নিয়ে অভিযোগ

দফতরের তরফে জানানো হয়েছে, অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর জন্য চালু হওয়া অ্যাডভান্স ট্যাক্স ই-ক্যাম্পেন-এর অংশ হিসেবে এই ইমেলগুলি পাঠানো হয়েছিল। কিন্তু পরে কয়েকজন করদাতা অভিযোগ করেন যে, ওই ইমেলগুলিতে তাদের তথাকথিত ‘সিগনিফিক্যান্ট ট্রানজ্যাকশন’ বা বড় আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সঠিক নয়।

এর পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে আয়কর দফতর।

সমস্যার সমাধানে উদ্যোগ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্ট করে আয়কর দফতর জানায়, তারা করদাতাদের কাছ থেকে এই ধরনের একাধিক অভিযোগ পেয়েছে। দফতরের বক্তব্য, “কিছু করদাতা ‘সিগনিফিক্যান্ট ট্রানজ্যাকশন’ সংক্রান্ত ভুল তথ্য সহ ইমেল পেয়েছেন। এর ফলে যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত।”

এই সমস্যার সমাধানের জন্য তাদের পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

ইমেলের উদ্দেশ্য কী ছিল

আয়কর দফতর জানিয়েছে, এই ইমেলগুলির মূল উদ্দেশ্য ছিল করদাতাদের আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা করতে সাহায্য করা এবং প্রয়োজন হলে সময়মতো অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়ার বিষয়ে মনে করিয়ে দেওয়া।

অর্থাৎ এগুলি ছিল কেবলমাত্র সতর্কতামূলক বা সহায়ক বার্তা, কোনও নোটিস বা বাধ্যতামূলক নির্দেশ নয়।

কোথায় যাচাই করবেন তথ্য

দফতরের তরফে করদাতাদের পরামর্শ দেওয়া হয়েছে, নিজেদের লেনদেন সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টাল (Income Tax e-Filing Portal)-এর কমপ্লায়েন্স পোর্টালের ই-ক্যাম্পেন ট্যাব ব্যবহার করতে। এর পাশাপাশি বলা হয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অ্যাডভান্স ট্যাক্স ই-ক্যাম্পেন সংক্রান্ত আগের ইমেলগুলিকে উপেক্ষা করতে।

এই ভুলটি চিহ্নিত করতে যেসব করদাতা তাদের সতর্ক করেছেন, তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে আয়কর দফতর।


```