Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার কুমির, অবাক আয়কর দফতরের আধিকারিকরা

নিজের বাংলোর একটি পুকুরে ওই কুমিরগুলো পোষ্য হিসেবে রেখে দিতেন। এই ধরনের প্রাণী পোষা ভারতে বেআইনি। তার পরেও কীভাবে তিনি বাড়িতে কুমির পুষছিলেন, তদন্তকারীরা সেটাই জানার চেষ্টা করছেন। 

বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার কুমির, অবাক আয়কর দফতরের আধিকারিকরা

বিধায়কের বাড়িতে কুমির

শেষ আপডেট: 10 January 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো:ধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়ি ও একাধিক ঠিকানায় আয়কর দফতরের হানা। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল তিন-তিনটি কুমির। এছাড়াও উদ্ধার করা হয়েছে একাধিক সোনা ও হীরের গয়না, টাকা, দামী গাড়ি-সহ একাধিক বেআইনি সম্পত্তি।

জানা যাচ্ছে, নিজের বাংলোর একটি পুকুরে ওই কুমিরগুলো পোষ্য হিসেবে রেখে দিতেন। এই ধরনের প্রাণী পোষা ভারতে বেআইনি। তার পরেও কীভাবে তিনি বাড়িতে কুমির পুষছিলেন, তদন্তকারীরা সেটাই জানার চেষ্টা করছেন। 

গত ৫ জানুয়ারি সকালে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হর্ষবংশ সিং রাঠোর ও বিজেপি কর্পোরেটর রাজেশ কেশরওয়ানি নামে দুই ব্যক্তির বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান।

হর্ষবংশের সাগর জেলার একটি বাংলোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি কুমির। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

হর্ষবংশ সাগর জেলার একজন ব্যবসায়ী এবং প্রবীণ বিজেপি নেতা। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। জেলা প্রধানের পদের জন্যও তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁর বাবা হরনাম সিং রাঠোর মধ্যপ্রদেশ সরকারের একজন মন্ত্রী ছিলেন।


```