Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতে মাত্র ৩ দিন, প্যান-আধার লিঙ্ক করেননি? কী কী ঝুঁকির মুখোমুখি হবেন ৩১ মে-র পর?

সকলের কাছে এই কদিনের মধ্যে লিঙ্ক করে ফেলার আর্জি জানানো হয়েছে ওই বার্তায়।

হাতে মাত্র ৩ দিন, প্যান-আধার লিঙ্ক করেননি? কী কী ঝুঁকির মুখোমুখি হবেন ৩১ মে-র পর?

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 28 May 2024 13:43

দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র আর তিনটে দিন। এখনও প্যান-আধার লিঙ্ক (PAN-Aadhar Link) করেননি? এখনই করে ফেলুন। নইলে নেমে আসতে পারে অতিরিক্ত হারে টিডিএসের (TDS) খাঁড়া। আয়কর দফতর মঙ্গলবার একথা স্মরণ করিয়ে দিল দেশের মানুষকে।

এক্সবার্তায় ভারতের আয়কর বিভাগ সকলকে মনে করিয়ে দিয়েছে যে, আগামী ৩১ মে তারিখে শেষ হচ্ছে প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সুযোগ। সকলের কাছে এই কদিনের মধ্যে লিঙ্ক করে ফেলার আর্জি জানানো হয়েছে ওই বার্তায়। যাঁরা তা করবেন না, তাঁদের অতিরিক্ত হারে টিডিএস বা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স কাটা হবে।

বার্তায় আয়কর দফতর লিখেছে, করদাতাদের কাছে আবেদন। দয়া করে আপনারা ৩১ মে, ২০২৪-এর মধ্যে প্যানের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করুন। এটা করলে আপনাদের অতিরিক্ত হারে কর কাটা হবে না। প্রসঙ্গত বলা যায়, এবারেই প্রথম আয়কর দফতর এরকম বিজ্ঞপ্তি দিল না। এর আগে গত ২৩ এপ্রিলও এইভাবে করদাতাদের প্যান-আধার লিঙ্ক করার কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল।

প্যান-আধার লিঙ্ক কী?

প্যান অর্থাৎ (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) হল আলফানিউমেরিক ১০টি সংখ্যা। যাতে ইংরেজি বর্ণমালার কয়েকটি বর্ণ এবং কয়েকটি অঙ্কের সংখ্যা থাকে। ভারতের আয়কর দফতরে আবেদনের ভিত্তিতে প্যান কার্ড ইস্যু করা হয়। এর কোনও বয়সসীমা নেই। অন্যদিকে, আধার হল ১২ সংখ্যার একটি পরিচিতি নম্বর। একইভাবে ফর্ম পূরণ করে যে কোনও ভারতীয় বাসিন্দা আধারের আবেদন করতে পারেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) কাছে। সেখানে বয়সের প্রমাণপত্র, ছবি, ঠিকানার প্রমাণপত্র দিতে হয়।

প্যান-আধার সংযোগ কেন গুরুত্বপূর্ণ?

আয়কর বিভাগ করদাতাদের জন্য প্যান ও আধার সংযোগ বাধ্যতামূলক করে দিয়েছে। যাঁরা ৩১ মে-র মধ্যে এই সংযোগ করবেন না, তাঁদের অতিরিক্ত গুনাগার দিতে হবে বলে দফতর বার্তায় মনে করিয়ে দিয়েছে। তার থেকেও গুরুতর বিষয় হচ্ছে, সংযোগ না করালে তাঁদের প্যান কার্ড নম্বর নিষ্ক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন দিতে সমস্যা হতে পারে। কর রিফান্ডের ইস্যু সঙ্কটময় হতে পারে। বেতন, মেয়াদি জমায় সুদ থেকে উচ্চ হারে টিডিএস কাটা হবে।


```