Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয়, হড়পা বানে মৃত কমপক্ষে ১০, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

শনিবার সকালে মেঘালয়ের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তিনি জানিয়েছেন, জোরকদমে উদ্ধারকাজ চলছে।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয়, হড়পা বানে মৃত কমপক্ষে ১০, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

হড়পা বানে বিপর্যস্ত মেঘালয়

শেষ আপডেট: 5 October 2024 17:41

দ্য ওয়াল ব্যুরো: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয়। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভূমিধস ও হড়পা বানের কারণে ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গারো পাহাড়ের পশ্চিমে ডালু গ্রামে শুক্রবার সকালে আচমকা ধস নামে। ধবংসস্তুপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ২৮ বছর বয়সি তরুণী ও তাঁর মায়ের। রান্নাঘরে কাজ করার সময় জীবনে নেমে আসে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার পর্যন্ত লাগাতার ধস ও হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

শনিবার সকালে মেঘালয়ের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তিনি জানিয়েছেন, জোরকদমে উদ্ধারকাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। বন্যা কবলিত এলাকায় যাতে ত্রান পৌঁছতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একদিকে যেমন কাঠের সাঁকো ভেসে গিয়েছে, তেমনই একাধিক বাড়ি ও রাস্তাঘাট জলের তলায় ডুবে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পশ্চিম গারো পাহাড়ের হাকিমপাড়া, হাওয়াখানা, সানি হিলস, মদলটিলা-সহ একাধিক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পশ্চিম গারোতে ইতিমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে এবং দক্ষিণ গারোতে ৩ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর আগামী কয়েকদিন সেখানে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সেকারণেই পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করা হচ্ছে।


```