Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করলেন স্ত্রী! মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশে

দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন ৩৫ বছরের রুপেশ। গত বৃহস্পতিবার তিনি মারা যান। স্বামীর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন স্ত্রী রিনা।

স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করলেন স্ত্রী! মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশে

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 February 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের ফিরোজাবাদের ঝালকরি নগরের বাসিন্দারা কখনই ভাবতে পারেননি যে, এমন শোক পেতে হবে। প্রায় একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় তাঁরা বাক্যহারা। একই সঙ্গে কেউ কেউ বলছেন, প্রেম কতটা গভীর হতে পারে তার প্রত্যক্ষ উদাহরণ পাওয়া গেছে। এমন ঘটনা সত্যিই মন ভারী করে দেয়। 

দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন ৩৫ বছরের রুপেশ। গত বৃহস্পতিবার তিনি মারা যান। স্বামীর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন স্ত্রী রিনা। তাঁকে প্রতিবেশীরা সমানে সান্ত্বনা দিয়ে গেছিল। কিন্তু তাতে কাজ হয়নি। শেষে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে তিনি আত্মহত্যা করলেন! এমন ঘটনা যে তিনি ঘটাবেন তা কল্পনা করেননি স্থানীয়দের কেউই। 

মাত্র তিন বছর আগে বিয়ে করেছিলেন রুপেশ-রিনা। তাঁদের এক বছরের সন্তানও রয়েছে। কিন্তু বিগত কয়েক মাস ধরেই কার্যত মানসিক অবসাদে ভুগছিলেন রিনা। কারণ স্বামীর অসুস্থতা। একাধিক ডাক্তার দেখিয়েও চিকিৎসায় সাড়া মেলেনি। হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ হয়নি। উল্টে বলে দেওয়া হয়েছিল যে, তাঁর হাতে আর বেশি সময় নেই। এই কারণে আরও বেশি ভেঙে পড়েছিলেন রিনা। আর বৃহস্পতিবার তো সবটাই শেষ হয়ে গেছিল তাঁর জীবনের। 

স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, তাঁরা সুখী দম্পতি ছিলেন। কোনও দিনই সেভাবে ঝগড়া হয়েছে তাঁদের মধ্যে এমন কেউ বলতে পারবে না। তবে রুপেশের শরীর খারাপের পর থেকেই সবটা বদলে যেতে শুরু করে। এক কথায়, রুপেশের হাল দেখে মানসিক অবসাদে চলে গেছিলেন রিনা। শেষমেশ এমন পরিণতি। স্বামী মারা যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রিনা। 

এখন সকলের চিন্তা, তাঁদের এক বছরের বাচ্চার কী হবে... 


```