Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একে রামে রক্ষা নাই, সুগ্রীব দোসর..., বর্ষার ২য় ইনিংসে ১০৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস

কৃষিকাজের পক্ষে অত্যন্ত সুখবর

একে রামে রক্ষা নাই, সুগ্রীব দোসর..., বর্ষার ২য় ইনিংসে ১০৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস

জুলাই মাসে ভারতের সর্বত্রই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

শেষ আপডেট: 1 August 2024 14:19

দ্য ওয়াল ব্যুরো: একে রামে রক্ষা নাই, সুগ্রীব তার দোসর। জুনে ঘাটতি। জুলাইয়ে সুদে-আসলে পুষিয়ে নিয়েছে মৌসুমি বায়ু। অতিবৃষ্টি, হড়পা বান, মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে জেরবার গোটা দেশ। তার উপর বর্ষার দ্বিতীয় ইনিংসে আরও ঝোড়ো ব্যাটিংয়ের পূর্বাভাস দিল মৌসম ভবন।

দেশের আবহাওয়া দফতর বৃহস্পতিবার পূর্বাভাসে জানাল, জুলাই মাসে ভারতের সর্বত্রই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। যা দেশের কৃষিকাজের পক্ষে অত্যন্ত সুখবর। এবার দ্বিতীয় পর্বে মৌসুমি বায়ুর প্রভাবে ১০৬ শতাংশের বেশি বৃষ্টিপাতের পূর্বানুমান দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলেও উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের একাংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। দ্বিতীয় পর্বে দেশের এই অংশে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

জুলাই মাসের হিসাবে হাওয়া অফিস জানিয়েছে, দেশে স্বাভাবিকের থেকে ৯ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, লাগোয়া হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরে জুলাইয়ে বৃষ্টির ঘাটতি ছিল। উত্তর-পশ্চিম অঞ্চলে স্বাভাবিকের থেকে ১৪.৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশাসহ পূর্ব ভারতে জুলাইয়ে বৃষ্টির ঘাটতি ছিল। হাওয়া অফিসের অনুমান, আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে ভালো বৃষ্টি হতে পারে। মধ্য ভারতে একমাত্র স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। যদিও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে আগামী ৫ দিন অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

৮ আগস্টের পর থেকে বৃষ্টির তীব্রতা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ এবং আগামিকাল ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এর জন্য ওড়িশার বহু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।


```