Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীতি আয়োগের বৈঠকে মমতা বাদে নেই ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা, কেন দিদির একলা চলো

শনিবারের নীতি আয়োগের বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নীতি আয়োগের বৈঠকে মমতা বাদে নেই ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা, কেন দিদির একলা চলো

ইন্ডিয়া জোটের সদস্যরা - ফাইল চিত্র

শেষ আপডেট: 24 July 2024 10:42

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে মঙ্গলবারই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি, কলকাতায় একযোগে প্রতিবাদে সরব হয় তৃণমূল। বৈষম্য সৃষ্টিকারী বাজেটের বিরুদ্ধে বুধবার থেকে একযোগে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। এমনকী শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং বডির বৈঠকে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা যোগ দিচ্ছেন না বলেও খবর। তবে শেষের কর্মসূচিতে সায় নেই তৃণমূলের। এই ব্যাপারে একলা চলো নীতি নিয়েছেন দিদি।

শনিবারের নীতি আয়োগের বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মঙ্গলবার ‘নজিরবিহীন’, ‘একপেশে’ বাজেট পেশ করার প্রতিবাদে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের বেশিরভাগ মুখ্যমন্ত্রী। 

সূত্রের খবর, এই ব্যাপারে প্রথম আওয়াজ তোলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর প্রস্তাবে সায় দিয়ে কংগ্রেস জানায় তাদের তিন মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার বেরন্ত রেড্ডি, কর্নাটকের সিদ্দারামাইয়া এবং হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং শুকখু যোগ দেবেন না। পরে জানা যায় কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ঝাড়খণ্ডের জেএমএম  মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং পাঞ্জাবে আপের ভগবন্ত মানও বয়কট করতে পারেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে। নীতি আয়োগের এই বৈঠকে মুখ্যমন্ত্রী বাদে অন্য কারও যোগদানের সুযোগ নেই। ফলে গোটা ‘ইন্ডিয়া’ পরিবারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের বৈঠকে যোগ দিচ্ছেন।

মঙ্গলবার রাতে রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকে কংগ্রেসের কে সি বেণুগোপাল বিষয়টি উত্থাপন করেন। বলেন, বৈষম্যমূলক বাজেটের প্রতিবাদ জানাতে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে ডিএমকে নেত্রী কানিমোঝি ব্যক্তিগতভাবে নেতাদের জানিয়ে রেখেছিলেন, দাদা স্ট্যালিন তাঁকে জানিয়েছেন, শনিবারের বৈঠক তামিলনাড়ু সরকার বয়কট করছে। 

এরপর একের পর এক বিরোধী দল জানায় তাঁদের মুখ্যমন্ত্রীরা বৈঠক বয়কট করছে। তৃণমূলের অবশ্য বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। দলের নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, তৃণমূল কংগ্রেস বাকি বিরোধী দলগুলির সঙ্গে একযোগে সংসদে লড়াই করছে। করেও যাবে। তাই বলে জোটের সব সিদ্ধান্তে দলের সায় নাও থাকতে পারে। তৃণমূলের আরও একটি বক্তব্য হল, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে রাজ্যের দাবিদাওয়া পেশ করার পাশাপাশি বাজেটে বৈষম্য নিয়েও সরব হবেন। বিরোধী দলগুলির বক্তব্য, তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট আসলে গদি বাঁচানোর মরিয়া চেষ্টা। সরকারের দুই শরিক জনতা দল ইউনাইটেড ও তেলুগু দেশম পার্টিকে খুশি করতে বিহার ও অন্ধ্রপ্রদেশকে হাজার হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছে মোদী সরকার। বঞ্চনা করা হয়েছে বাকি রাজ্যগুলির প্রতি।


```