Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’, আরজি করের আন্দোলনের সমর্থনে ঢাকা চট্টগ্রামে মেয়েদের রাত দখল

আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সহ ভারতের নানা প্রান্তে চলমান আন্দোলনের সমর্থনে রাতের ঢাকা, চট্টগ্রামের দখল নিল বাংলাদেশের মেয়েরা।

‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’, আরজি করের আন্দোলনের সমর্থনে ঢাকা চট্টগ্রামে মেয়েদের রাত দখল

গভীর রাত পর্যন্ত বড় জমায়েত ছিল ঢাকা বিশ্ববিদালয়ের রাজু ভাস্কর্যের সামনে।

শেষ আপডেট: 17 August 2024 12:23

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সহ ভারতের নানা প্রান্তে চলমান আন্দোলনের সমর্থনে রাতের ঢাকা, চট্টগ্রামের দখল নিল বাংলাদেশের মেয়েরা। দেশটির আর কিছু জেলায় একইভাবে মহিলাদের জমায়েতের খবর এসেছে। 

গভীর রাত পর্যন্ত বড় জমায়েত ছিল ঢাকা বিশ্ববিদালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে কয়েক হাজার নারী মোমবাতি হাতে হাজির হয়ে আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের শিকার চিকিৎসক এবং বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। 

সেখানে হাজির ছিলেন ঢাকা-সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও। সেখানে রাতভর চলে ভাষণ, প্রতিবাদী গান ও স্লোগান। উপস্থিত নানা বয়সের নারীরা সমাজকে পুরুষতন্ত্রের জাঁতাকল থেকে মুক্ত করার কথা বলেন। এপারের মতো অপারেও মহিলাদের আন্দোলনে হাজির ছিলেন বহু পুরুষ। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

ঢাকার সমাবেশ।

চট্টগ্রাম শহরের বিপ্লব উদ্যানের সমাবেশে বড় ব্যানারে লেখা ছিল ‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’, অর্থাৎ মেয়েরা রাত দখল করো। চট্টগ্রামের জমায়েতে বাংলাদেশে ধর্ষণ-খুনের শিকার হওয়া নারীদের স্মরণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা আয়ূশি এবং অর্ণব মিত্র বলেন, আবার প্রমাণ হল, এই উপমহাদেশে কোথাও মেয়েরা নিরাপদ নন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের যাত্রী নুজহাত তাবাসসুম বলেন, আমরা রাতেও নিরাপদে চলাফেরা করতে চাই। গণপরিবহণ ব্যবহার করতে চাই। সরকারকে সেটা নিশ্চিত করতে হবে। 

চট্টগ্রামের আন্দোলন।

রাত দখলের আন্দোলন হয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা হাসিনা উৎখাতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।


```