Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যোগী রাজ্যের সেই মসজিদের গায়ে এবার গেরুয়া প্রলেপ চেয়ে সরব হিন্দুত্ববাদীরা

উত্তর প্রদেশের (Uttar Pradesh) সম্ভলের (Sambhal) জামা মসজিদের (Jama Masjid) গায়ে গেরুয়া রংয়ের প্রলেপ দেওয়ার দাবি তুলেছে হিন্দুত্ববাদীরা (Hindutva)।

যোগী রাজ্যের সেই মসজিদের গায়ে এবার গেরুয়া প্রলেপ চেয়ে সরব হিন্দুত্ববাদীরা

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 March 2025 09:44

দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের (Uttar Pradesh) সম্ভলের (Sambhal) জামা মসজিদের (Jama Masjid) গায়ে গেরুয়া রংয়ের প্রলেপ দেওয়ার দাবি তুলেছে হিন্দুত্ববাদীরা (Hindutva)। স্থানীয় প্রশাসন মারফৎ তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) চিঠি পাঠিয়ে আর্জি জানিয়েছে তিনি যেন এই ব্যাপারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (Archaeological Survey of India) প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন।

গেরুয়া শিবিরের এই নয়া দাবি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম উত্তর প্রদেশের ওই জেলা শহরে। গত বছর নভেম্বরে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় চার ব্যক্তির মৃত্যু হয় (four people killed in a communal clash) । সেই সময় বহু দিন কার্ফু বলবৎ ছিল শহরে। এখন রমজান মাস (Ramjan) চলছে। প্রশাসনিক কর্তারা চিন্তিত, গেরুয়া শিবিরের নয়া দাবি ঘিরে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে। যদিও মসজিদ কমিটি জানিয়েছে, মসজিদের রং নিয়ে তাদের কোনও মতামত নেই। তবে হেরিটেজ বিধি অনুযায়ী ওই মসজিদের রং বদলানো সম্ভব নয়।

সম্ভলের জামা মসজিদটি আসলে হরিশঙ্কর মন্দির (Harishankar temple) বলে হিন্দুত্ববাদীরা বহু বছর ধরে দাবি করে আসছে। তাদের দাবি মন্দির ভেঙে মসজিদ তৈরি করিয়েছিলেন মোঘল সম্রাট ঔরংজেব (Aurangzeb)। আদালত হিন্দুপক্ষের দাবি খতিয়ে দেখতে জরিপের নির্দেশ দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দাঙ্গা বাঁধলে চারজন নিহত হন। সেই থেকে মসজিদের নিয়ন্ত্রণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে রয়েছে। মসজিদ কমিটির আর্জি মেনে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ (Lucknow bench of Allahabad High Court) সেখানে মসজিদটি রং করার নির্দেশ দেয় এএসআইকে। প্রতি বছর রমজান মাসে মসজিদ রং করা হয় বলে কমিটি আদালতকে জানিয়েছিল।

মসজিদটির রং মূলত সবুজ (green)। শুধু মূল গেটের দুটি স্তম্ভ সবুজ রং করা ছিল। এএসআই মসজিদের সাদা রং-ই করছে। গেটের স্তম্ভ দুটি এখনও রং করা হয়নি। হিন্দুত্ববাদীদের একাধিক সংগঠন দাবি তুলেছে, গেটের স্তম্ভ দুটি সবুজ রং করা হলে মসজিদের গায়ে গেরুয়া রংয়েরও প্রলেপ দিতে হবে। যদি গেরুয়া রং (saffron colour) না করা হয়, তাহলে সবুজ রং করা যাবে না। সংগঠনগুলি এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ চেয়েছে।

মসজিদ পরিচালন কমিটির সদস্য জাফর আলি গেরুয়া শিবিরের দাবি সম্পর্কে বলেন, রমজান মাস চলছে। এই সময় আমরা কোনও বিবাদে জড়াতে চাই না। আদালত এএসআই-কে রং করার নির্দেশ দিয়েছে। তারাই সিদ্ধান্ত নেবে মসজিদের রংয়ের বিষয়ে। ওয়াকিবহাল মহলের দাবি, সম্বলের জামা মসজিদটি হেরিটেজ তালিকাভুক্ত। হেরিটেজ স্থাপনার রং-ও ঐতিহ্যের অংশ।


```