Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনীতিতে বাবা রাজীবের তুলনায় প্রাজ্ঞ রাহুল, মত প্রয়াত প্রধানমন্ত্রীর বন্ধু সাম পিত্রোদার

বুধবার দিল্পিতে সাম রাহুলের মার্কিন সফরের বিষয়ে বলতে গিয়ে স্মরণ করেন তাঁর প্রিয় বন্ধু প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে।

রাজনীতিতে বাবা রাজীবের তুলনায় প্রাজ্ঞ রাহুল, মত প্রয়াত প্রধানমন্ত্রীর বন্ধু সাম পিত্রোদার

রাহুল গান্ধী

শেষ আপডেট: 4 September 2024 17:50

দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন রাহুল গান্ধী। তবে কংগ্রেসের প্রতিনিধি বা বিরোধী দলনেতা হিসাবে নয়, একান্তই ব্যক্তিগত আমন্ত্রণ রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাহুল, জানিয়েছেন কংগ্রেসের বিদেশ বিষয়ক সেলের সভাপতি সাম পিত্রোদা। 

এই সফরে রাহুল বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন। রাজনীতি ও সমাজ নিয়ে চর্চা করে এমন কিছু প্রতিষ্ঠানে রাহুলের ভাষণ দেওয়ার কথা। দেখা করবেন বেশ কিছু রাজনীতিকের সঙ্গে। তবে সবটাই তাঁর ব্যক্তিগত কর্মসূচি। 

বুধবার দিল্পিতে সাম রাহুলের মার্কিন সফরের বিষয়ে বলতে গিয়ে স্মরণ করেন তাঁর প্রিয় বন্ধু প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে। প্রধানমন্ত্রী হওয়ার পর রাজীব তাঁর দুন স্কুলের বন্ধু সামকে টেকনোলজি মিশনের চেয়ার‍ম্যান করেছিলেন। মিশনের কাজ ছিল পানীয় জল, বিদ্যুৎ, টেলিফোন এবং রাস্তাঘাটের উন্নতিতে সরকারকে কাজের রূপরেখা তৈরি করে দেওয়া। সেই কারণে মন্ত্রিসভার সদস্য না হওয়া সত্ত্বেও সামের সঙ্গে রাজীবের নিয়মিত দেখা ও কথা হত। সামকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেন রাজীব।

সাম বুধবার বলেছেন, শুধু রাজীব নন, বিশ্বনাথপ্রতাপ সিং, চন্দ্রশেখর, নরসিংহ রাওদের সঙ্গেও ঘনিষ্ঠ ভাবে কাজ করার সুযোগ পেয়েছি আমি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি রাহুল গান্ধী তাঁর বাবার থেকেও রাজনীতিতে অনেক পরিপক্ক, প্রাজ্ঞ। তিনি রাজনীতিকে নির্মাণ করতে শিখেছেন। সামের কথায়, রাহুলের সবচেয়ে বড় গুণ হল তিনি দেশকে চেনেন, আরও চেনার চেষ্টা আছে। দেশবাসীর মন বুঝে চলতে শিখেছেন তিনি।


```