Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রশ্ন পছন্দ হয়নি! মহিলা সাংবাদিকের জামা ছেঁড়া, টিমকেও মারধরে অভিযুক্ত সপা নেতা

ভিডিওতেই দেখা যায়, মহিলা সাংবাদিকের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তাঁর সহকর্মীদেরও জামা ছেঁড়া, কোনও একজন রক্তাক্তও হয়েছেন। 

প্রশ্ন পছন্দ হয়নি! মহিলা সাংবাদিকের জামা ছেঁড়া, টিমকেও মারধরে অভিযুক্ত সপা নেতা

অভিযোগকারী মহিলা সাংবাদিক - ছবি ভাইরাল ভিডিও থেকে সংগৃহীত

শেষ আপডেট: 8 November 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন পছন্দ হয়নি। এই কারণে মহিলা সাংবাদিককে হেনস্থা তো করা হলই, পাশাপাশি মারধর করা হয়েছে তাঁর টিমকেও! এই অভিযোগ তোলা হয়েছে মুম্বইয়ের সমাজবাদী পার্টির নেতা আবু আজমির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ওই মহিলা সাংবাদিককে গোটা বিষয়ের বর্ণনা দিয়ে ক্ষোভ ওগরাতে দেখা গেছে। 

মহিলা সাংবাদিক দাবি করেছেন, গোভান্দি শিবাজি নগরের সমাজবাদী পার্টির অফিসে তাঁরা আবু আজমির একটি সাক্ষাৎকারের জন্য গেছিলেন। রফিকনগর এলাকার রাস্তার খারাপ অবস্থা এবং আবর্জনা জমে যাওয়ার বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্ন পছন্দ না হওয়ায় তাঁদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা যায়, মহিলা সাংবাদিকের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এও দেখা যায়, তাঁর সহকর্মীদেরও জামা ছেঁড়া, কোনও একজন রক্তাক্তও হয়েছেন। 

যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে অন্তত এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সকলকে বেধড়ক মারা হয়েছে। মহিলা সাংবাদিক সহ বাকিরা জানিয়েছেন তাঁরা এই বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন এবং মামলা দায়ের করবেন। ভিডিওতেই মহিলা সাংবাদিক আরও অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টির এই নেতা তাঁর স্ত্রীর নাম করে নগর সেবার কথা বলে টাকা তোলেন। তাঁর নির্দেশে গুন্ডারা এই কাজ করেছে বলে অভিযোগ তাঁর। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল

ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি সমাজবাদী পার্টির কেউ। পাশাপাশি পুলিশের তরফেও কোনও মামলা দায়ের করা হয়েছে কিনা, সেটাও স্পষ্ট হয়নি। তাই ওই মহিলা সাংবাদিক এবং বাকিরা যে দাবি করছেন তা আদতে সত্যি কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকে। 


```