Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

৩ বছরের ভাগ্নিকে 'মজার ছলে' থাপ্পড়, মাথা ঠুকে মর্মান্তিক পরিণতি, দেহ পুড়িয়ে ফেলে দিল মামা

মুম্বইয়ের থানের উল্লাসনগর এলাকার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের কাছে ৩ বছরের শিশু নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয় গত ১৮ নভেম্বর।

৩ বছরের ভাগ্নিকে 'মজার ছলে' থাপ্পড়, মাথা ঠুকে মর্মান্তিক পরিণতি, দেহ পুড়িয়ে ফেলে দিল মামা

খুনে ধৃত যুবক

শেষ আপডেট: 22 November 2024 12:25

দ্য ওয়াল ব্যুরো: ৩ বছরের ভাগ্নীকে 'খুন' করে তার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবক (৩০)-এর বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। যদিও যুবকের দাবি, তিনি খুন করতে চাননি, ভুল করে হয়ে গেছে! 

মুম্বইয়ের থানের উল্লাসনগর এলাকার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের কাছে ৩ বছরের শিশু নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয় গত ১৮ নভেম্বর। সেই প্রেক্ষিতে তল্লাশি শুরু করে এক ঝোপ থেকে ওই শিশুর পোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে এগোনোর পর ধরা পড়ে এই যুবক, যে সম্পর্কে ওই শিশুর মামা। 

পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছে, ভাগ্নীর সঙ্গে খেলছিল সে। মজার ছলে তাকে চড় মেরেছিল। তখনই তার মাথা রান্নাঘরের স্ল্যাবে লাগে এবং সেই আঘাতেই তার মৃত্যু হয়! কখনই সে নিজের ভাগ্নীকে খুন করতে চায়নি। গোটা বিষয়টাই ভুল করে হয়েছে। তাহলে কাউকে না জানিয়ে সে, দেহ লোপাট করতে গেল কেন? 

এই প্রশ্নের উত্তরে যুবক পুলিশকে জানিয়েছে, ঘটনার সময়ে বাড়িতে আর কেউ ছিল না। তাই সে ভয় পেয়ে গেছিল। জানাজানি হলে কী হবে, সেই কথা ভেবেই ভাগ্নীর দেহ পুড়িয়ে এক ঝোপে ফেলে দেয়। ভেবেছিল, সকলে ভাববে অপহরণ করে খুন হয়েছে। কিন্তু শেষমেশ তেমন কিছুই হয়নি। পুলিশের জালে ধরা পড়ে গেছে সে। 

মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত সত্যি বলছে কিনা, নাকি এই খুনের পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে তা নিশ্চিত করতে চান তদন্তকারীরা। 


```