কয়েক বছর আগেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল ওই মহিলার। তারপর থেকে ১৩ বছরের মেয়েটি বাবার সঙ্গেই থাকে।

গ্রেফতার মহিলা এবং তার প্রেমিক
শেষ আপডেট: 5 June 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: নিজের ১৩ বছরের মেয়েকে (Minor Girl) প্রেমিক এবং অন্যান্য একাধিক যুবকদের দিয়ে যৌন হেনস্থা (Sexual Abuse) করানোর গুরুতর অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে! হরিদ্বারে (Haridwar) ঘটেছে এই ঘটনা এবং পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে। ওই মহিলা একসময়ে বিজেপি দলের (BJP) সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
হরিদ্বারের এসএসপি (Haridwar SSP) পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, নাবালিকা নিজেই তার মায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। তবে শুধু মুখের কথায় বিষয়টি বিশ্বাস করা হয়নি। সঙ্গে সঙ্গে তার মেডিক্যাল চেক আপ (Medical Check Up) করানো হয়। তাতে ধরা পড়েছে যে, নাবালিকা একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছে। তারপরই তার মা এবং সুমিত পাটওয়াল নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সুমিতের সঙ্গে ওই মহিলার সম্পর্ক রয়েছে।
কয়েক বছর আগেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল ওই মহিলার। তারপর থেকে ১৩ বছরের মেয়েটি বাবার সঙ্গেই থাকে। কিন্তু মায়ের কাছেও তার যাতায়াত ছিল। তবে কয়েক মাস আগেই এই যৌন হেনস্থার বিষয়টি বাবাকে জানায় নাবালিকা। বলে, মায়ের প্রেমিক এবং অন্য আরও যুবকরা তার যৌন হেনস্থা করেছে। আর এর ষড়যন্ত্রকারী আর কেউ নয়, তার মা!
স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার খবর জানার পরই ওই প্রাক্তন মহিলা সদস্যের থেকে দূরত্ব বাড়িয়েছে। স্পষ্ট জানান হয়েছে, গত বছর অগষ্ট মাসেই দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। বর্তমানে গেরুয়া শিবিরের সঙ্গে মহিলার কোনও সম্পর্ক নেই।