Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু ভারতের জনগণনা, এবার থাকছে জাতি ও উপজাতির বিশদ তথ্যও

২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু হচ্ছে ভারতের পরবর্তী জনগণনা। এবার অন্তর্ভুক্ত হচ্ছে জাত-পাত ও উপ-জাতির বিশদ বিবরণ।

২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু ভারতের জনগণনা, এবার থাকছে জাতি ও উপজাতির বিশদ তথ্যও

শেষ আপডেট: 4 June 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: ভারতের পরবর্তী জনগণনা (Census) শুরু হতে চলেছে ২০২৭ সালের ১ মার্চ থেকে। এবারের গণনায় অন্তর্ভুক্ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নতুন দিক, জাতি ও উপজাতির বিস্তারিত তথ্য। সরকার সূত্রের খবর, ২০১১ সালের পর এই প্রথম, অর্থাৎ দীর্ঘ ১৬ বছর পর হতে চলেছে জাতীয় স্তরের এই আদমশুমারি। ২০২১ সালের কোভিড মহামারীর কারণে বাতিল হয়ে গিয়েছিল আদমশুমারি।

সরকারি ভাবে ২০২৭ সালের ১ মার্চ জনগণনা শুরুর কথা হলেও, প্রথম ধাপের কাজ শুরু হবে তারও আগে, ২০২৬ সালের অক্টোবর মাসে। লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে শীতকালের আবহাওয়া খুবই প্রতিকূল হওয়ার কারণে, এসব রাজ্যে আগেই আদমশুমারি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আসন্ন এই আদমশুমারি হবে দু’টি ধাপে। কারণ এবার নাগরিকদের থেকে শুধু জনসংখ্যার তথ্য নয়, আরও বিস্তৃত সামাজিক ও আর্থিক তথ্যও সংগ্রহ করা হবে। বিশেষভাবে যুক্ত হচ্ছে জাতি ও উপজাতি সংক্রান্ত প্রশ্ন, যা ভারতের জনগণনায় এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে।

চলতি বছরের ৩০ এপ্রিল কেন্দ্রীয় সরকার নিশ্চিত করেছে, ২০২৭ সালের আদমশুমারিতে জাত ও উপজাতি সংক্রান্ত প্রশ্ন থাকবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন জাতি ও উপজাতির নাম এবং প্রতিটির অন্তর্গত জনসংখ্যার সংখ্যা নির্ধারণ করা হবে। বিরোধী দলগুলির দীর্ঘদিনের দাবির পর সরকার এই সিদ্ধান্ত নেয়।

উল্লেখযোগ্য বিষয় হল, এই সিদ্ধান্ত এল এমন এক গুরুত্বপূর্ণ সময়ে, যখন বিহারের বিধানসভা নির্বাচন দুয়ারে। বিহারে প্রায় ৬৩ শতাংশ মানুষ অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি (Extremely Backward Class) বা অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত (OBC)। ফলে আদমশুমারিতে জাতপাতের তথ্য সংগ্রহ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সেই ২০১১ সালের পর থেকে আদমশুমারি না হওয়ায়, দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলি জনগণনা চালুর দাবি জানিয়ে আসছিল। তাঁদের যুক্তি, সঠিক ও বর্তমান জনসংখ্যা এবং সামাজিক ও অর্থনৈতিক তথ্য ছাড়া কার্যকরী নীতিনির্ধারণ সম্ভব নয়। সরকারি নীতি, সংরক্ষণ, শিক্ষাব্যবস্থা এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলিকে বাস্তব ভিত্তির উপর দাঁড় করাতে জাতিগত ও আর্থসামাজিক পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।


```