Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খারাপ আচরণের অভিযোগ, শিক্ষককে ১৮ বার চড় প্রিন্সিপালের! গুজরাতের স্কুলে হইচই

কেন এমন ঘটনা তাঁরা ঘটালেন তা নিয়ে দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগ করছেন। 

খারাপ আচরণের অভিযোগ, শিক্ষককে ১৮ বার চড় প্রিন্সিপালের! গুজরাতের স্কুলে হইচই

ফাইল ছবি

শেষ আপডেট: 10 February 2025 12:18

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ভিতরেই তুমুল ঝামেলা, তারপর হাতাহাতি। না, পড়ুয়াদের মধ্যে কোনও গন্ডগোল হয়নি, হয়েছে দুই শিক্ষকের মধ্যে। তাঁদের মধ্যে একজন আবার প্রধান শিক্ষক! গুজরাতের স্কুলের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এমন ঘটনা তাঁরা ঘটালেন তা নিয়ে দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগ করছেন। 

গুজরাতের বাহরুচ জেলার নবযুগ স্কুলের ঘটনা এটি। স্কুলের প্রিন্সিপাল হিতেন্দ্র সিং ঠাকরের সঙ্গে বিজ্ঞানের শিক্ষক রাজেন্দ্র পার্মারের সংঘাত হয়। ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রাজেন্দ্রকে কার্যত টেনেহিঁচড়ে মাটিতে নামানোর চেষ্টা করছেন হিতেন্দ্র। তারপর তাঁকে একটা বা দুটো নয়, ১৮টি চড় মেরেছেন! ওই ঘরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য।

হিতেন্দ্র দাবি করেছেন, পড়ুয়াদের সঙ্গে আচরণ ঠিক নয় রাজেন্দ্রর। ক্লাসে খারাপ ব্যবহার করেন এবং ছাত্রছাত্রীদের গালিগালাজও করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই তাঁর সঙ্গে আলোচনা করার সময় ফের অভব্য আচরণের করেন রাজেন্দ্র। এমনই জানিয়েছেন প্রধান শিক্ষক। তাঁর আরও দাবি, মাঝে মাঝে অনেক পড়ুয়াকে নিজের বাড়িতেও ডাকেন তিনি। যদিও রাজেন্দ্র সব অভিযোগ অস্বীকার করেছেন। 

গোটা ঘটনার জন্য হিতেন্দ্রকেই দায়ী করেছেন তিনি। তাঁর পাল্টা বক্তব্য, সব শিক্ষকদের নিয়ে একটি বৈঠক চলাকালীন হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন হিতেন্দ্র, তারপরই তাঁকে মারতে শুরু করেন! শুধু তাই নয়, তাঁর এও দাবি, পড়ুয়াদের দিয়ে পা টেপান হিতেন্দ্র। 

সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর এই ঘটনায় তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর। কেন এমন অনভিপ্রেত ঘটনা ঘটল তা জানতে দ্রুত রিপোর্টও তলব করা হয়েছে। 


```