Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাধীনতার পর এই প্রথম! ছত্তীসগড়ের ১৭টি গ্রামে পৌঁছল বিদ্যুৎ

এক সময়ে এই গ্রামগুলির বাসিন্দাদের কাছে বন্দুকের গুলির আওয়াজ ছিল একদম সাধারণ ব্যাপার। 

স্বাধীনতার পর এই প্রথম! ছত্তীসগড়ের ১৭টি গ্রামে পৌঁছল বিদ্যুৎ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 May 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার বহু বছর পেরিয়ে গেছে। কিন্তু এত দিনেও বিদ্যুৎ কী জিনিস তা জানত না ছত্তীসগড়ের (Chhattisgarh) এই ১৭টি গ্রামের (17 Villages) মানুষ। কেউ কেউ প্রায় সারাজীবন অন্ধকারেই কাটিয়ে দিয়েছেন। বিদ্যুতের (Electricity) দেখা মেলা যেন অলীক স্বপ্ন ছিল গ্রামগুলির মানুষের কাছে। তবে অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ওই ১৭টি গ্রামে সম্প্রতি এসেছে বিদ্যুৎ।

স্বাধীনতার পর প্রথমবার এই ১৭টি গ্রামের মানুষ বিদ্যুতের সাক্ষী থাকল। কাতুলঝোড়া, কাট্টাপার, বোদরা, বুকমারকা, সম্বলপুর, গাত্তেগাহান, পুগদা, আমাকোডো, পেটেমেটা, তাতেকাসা, কুন্ডলকাল, রাইমানহোরা, নাইনগুডা, মেটাতোডকে, কোহকাটোলা, এদাসমেটা এবং কুঞ্জকানহার নামক গ্রামগুলিতে এসেছে বিদ্যুৎ। এক সময়ে এই গ্রামগুলির বাসিন্দাদের কাছে বন্দুকের গুলির আওয়াজ ছিল একদম সাধারণ ব্যাপার। সেই মাওবাদ অতীত কাটিয়ে উঠে আজ আলোর ঝলকানি দেখতে পেল তাঁরা।

রাজ্যে এই গ্রামগুলির জন্য বিদ্যুৎকরণ যোজনার অধীনে ৩ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই সমস্ত এলাকায় বিদ্যুতের তার পৌঁছে দেওয়াই একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সরকার তা করতে শুধু সক্ষম হয়নি, গ্রামে গ্রামে বিদ্যুৎ নিয়েও এসেছে। মাওবাদ দমনে জোরকদমে কাজ করছে কেন্দ্রীয় সরকার। বিগত কয়েক মাসে মাওবাদীদের বহু শীর্ষ নেতা হয় নিকেশ হয়েছে, না হয় গ্রেফতার হয়েছে। এইসব গ্রাম থেকে এক কথায় মাওবাদ শেষ হয়ে গেছে। সরকারের বক্তব্য, আতঙ্ক কাটার পরই এখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছে।

তবে শুধু বিদ্যুৎ সংযোগ নয়, এই সমস্ত গ্রামের বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার বসানো হচ্ছে যাতে ভবিষ্যতে বিদ্যুতের সমস্যা না হয়। তাছাড়া তৈরি করা হচ্ছে রাস্তাঘাটও। সরকারের দাবি, এই প্রকল্পের জেরে উপকৃত হতে চলেছে অন্তত ৫৪০টি পরিবার। এই ১৭টি গ্রামের ৫৪০টি পরিবারের মধ্যে ২৭৫টি পরিবার ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ পেয়ে গিয়েছে। বাকি পরিবারগুলিও শীঘ্রই বিদ্যুৎ পেয়ে যাবে।


```