Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুটি বগির মাঝে পিষে গেলেন রেলকর্মী! মর্মান্তিক ঘটনা এই স্টেশনে

সোনপুর রেলওয়ে ডিভিশনের কর্মী ছিলেন অমর। শনিবার বারাউনি জংশনের প্ল্যাটফর্ম ৫-এর কাজে নিযুক্ত ছিলেন তিনি।

দুটি বগির মাঝে পিষে গেলেন রেলকর্মী! মর্মান্তিক ঘটনা এই স্টেশনে

রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু

শেষ আপডেট: 9 November 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: বিহারের বেগুসরাইয়ের বারাউনি জংশনে রোজকারের মতো কাজে বুঁদ ছিলেন অমর কুমার রাও নামে এক রেলকর্মী। আচমকা এক দুর্ঘটনায় সব শেষ! মর্মান্তিক পরিণতি হল তাঁর। দুটি বগির মাঝে পিষে গেলেন তিনি। কয়েক মিনিটেই মৃত্যু হল অমরের। ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। তা দেখলে শিউরে উঠতে হয়। 

সোনপুর রেলওয়ে ডিভিশনের কর্মী ছিলেন অমর। শনিবার বারাউনি জংশনের প্ল্যাটফর্ম ৫-এর কাজে নিযুক্ত ছিলেন তিনি। বেলার দিকে ওই স্টেশনেই ঢোকে লখনউ-বারাউনি এক্সপ্রেস। রেল সূত্রে খবর, এই ট্রেনের কাপলিং খোলার চেষ্টায় ছিলেন অমর। যদিও হঠাৎ ট্রেনটি উল্টোদিকে পিছিয়ে আসায় দুটি বগির মাঝের অংশে থাকা অমর পিষে যান। 

ঘটনাস্থলে আরও কয়েকজন রেলকর্মী ছিলেন। তারা সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে বাকিদের ডেকে আনেন। ট্রেন চালকও নিজের কামরা থেকে বেরিয়ে এসে ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর যখন দুটি বগিকে আলাদা করা হয় ততক্ষণে অমরের মৃত্যু হয়েছে। 

যতক্ষণ রেলকর্মী দুটি বগির মাঝে আটকে ছিলেন ততক্ষণ বাকিরা ছবি-ভিডিও তুলে যান। এই বিষয়টিকে অনেকেই ভালভাবে নেননি। এদিকে রেলের তরফে বিষয়টির তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। কীভাবে দুটি কামরা একে অপরের দিকে চলে এল, যান্ত্রিক কী ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রেলকর্মীর কিছু ভুল ছিল কিনা, সেটাই যাচাই করবে রেল।


```