Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাবা সিদ্দিকিকে খুন করলেই ২৫ লক্ষ, দুবাই ট্রিপ, ফ্ল্যাট! 'প্ল্যান বি' তৈরি ছিল দুষ্কৃতীদের

মুম্বইয়ের বান্দ্রার নির্মল নগরে ছেলে জিশানের অফিসের সামনে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি।

বাবা সিদ্দিকিকে খুন করলেই ২৫ লক্ষ, দুবাই ট্রিপ, ফ্ল্যাট! 'প্ল্যান বি' তৈরি ছিল দুষ্কৃতীদের

বাবা সিদ্দিকি

শেষ আপডেট: 8 November 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনে একাধিকজন গ্রেফতার হলেও এখনও মূল অভিযুক্ত অধরা। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে বড় তথ্য পেয়েছে মুম্বই পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, সিদ্দিকিকে মারার জন্য 'প্ল্যান বি'ও তৈরি করে রেখেছিল দুষ্কৃতীরা। তার জন্য আলাদা করে শুটারও বলে রাখা ছিল! 

সম্প্রতি ২৩ বছর বয়সি এক যুবককে বাবা সিদ্দিকি খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, সে জেরায় জানিয়েছে ১২ অক্টোবরের পরিকল্পনাও যদি ভেস্তে যেত তার জন্য ব্যাকআপ প্ল্যান তৈরি ছিল তাদের। যাকে গ্রেফতার করা হয়েছে সেই গৌরব আপুনে এই ঘটনার ১৬ তম অভিযুক্ত। সে পুলিশকে যা জানিয়েছে তা বিরাট।

গৌরবের কথায়, সে এই ঘটনার অন্য দুই অভিযুক্ত শুভম লঙ্কার এবং রাম কনৌজের (গ্রেফতার) সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। বাবা সিদ্দিকিকে মারার যে ছক করা হয় তা কোনও ভাবে ভেস্তে গেলে অন্য কেউ তাঁকে গুলি করত। এই শুটার আর কেউ নয়, গৌরব নিজে! পুলিশকে সে এও জানিয়েছে, গুলি চালানো শেখার জন্য যে আরেক অভিযুক্ত রুপেশ মোহলের সঙ্গে ঝাড়খণ্ডে গেছিল। আর এর জন্য তাদের বন্দুক জোগাড় করে দিয়েছিল শুভম। 

বাবা সিদ্দিকিকে খুন করার 'পুরস্কার' হিসেবেও ছিল অনেক কিছু। গৌরব পুলিশকে জানিয়েছে, শুভম লঙ্কার তাকে এই কাজ করার জন্য ২৫ লক্ষ টাকা, দুবাই ট্রিপ, একটা ফ্ল্যাট এবং একটি গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও সে এও জানিয়েছে, শুভমের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের। সে-ই গোটা এই ঘটনার মাস্টারমাইন্ড। পুলিশের কাছে এ খবরও এসেছে যে, গৌরব একা নয় 'প্ল্যান এ' ব্যর্থ হলে আরও ৬ জন শুটার তৈরি রেখেছিল বিষ্ণোই গ্যাং।

গত ১২ অক্টোবর, শনিবার মুম্বইয়ের বান্দ্রার নির্মল নগরে ছেলে জিশানের অফিসের সামনে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। তারও আগে গত সেপ্টেম্বর মাসে ১০ বার সিদ্দিকিকে খুন করার চেষ্টা করেছিল আততায়ীরা! তবে প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয় নিশানা। কিন্তু ১২ অক্টোবর কোনও ভুল করেনি তারা। পরিকল্পনা মাফিক হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। 


```