Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মসজিদ জরিপে উদ্বেগ, মুসলিম সমাজের সঙ্গে কথা বলতে মোদীকে আর্জি দিল্লির জামা মসজিদের ইমামের

দেশের মুসলিম সমাজের সঙ্গে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আর্জি জানিয়েছেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি।

মসজিদ জরিপে উদ্বেগ, মুসলিম সমাজের সঙ্গে কথা বলতে মোদীকে আর্জি দিল্লির জামা মসজিদের ইমামের

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 December 2024 10:13

দ্য ওয়াল ব্যুরো: দেশের মুসলিম সমাজের সঙ্গে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আর্জি জানিয়েছেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। দেশের নানা প্রান্তে মসজিদের নীচে মন্দির খোঁজার অভিযান নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে এই আর্জি জানিয়েছেন তিনি।

 দু’দিন আগে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনার নিন্দা করে বিবৃতি দেন। এবার দেশের মুসলিম সমাজের উদ্বেগ নিরশনে প্রধানমন্ত্রীকে সক্রিয় হতে আর্জি জানালেন। সেই সঙ্গে দেশের মুসলিম সমাজকে পরামর্শ দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বুখারি বলেছেন, আপনার পদের মর্যাদা রক্ষা করা দরকার। বর্তমান পরিস্থিতিতে আপনার উচিত হবে মুসলিমদের হৃদয় জয় করা। যে দুষ্কৃতীরা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

 শুক্রবারের প্রার্থনা সভায় তিনি বলেছেন, আমরা ১৯৪৭-এর থেকেও খারাপ সময় পাড় করছি। জানিনা ভবিষ্যৎ কোন দিকে গড়াবে। তাঁর পরামর্শ প্রধানন্ত্রীর উচিত হবে তিনজন হিন্দু ও তিনজন মুসলিম নেতৃত্বস্থানীয়কে মুখোমুখী বসিয়ে কথা বলা।

 উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদে জরিপকে কেন্দ্র করে সাম্প্রতিক হিংসায় মোট চারজন নিহত হয়েছেন। এখনও সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হিন্দুপক্ষের দাবি মেনে শতাব্দি প্রাচীন মসজিদে জরিপ শুরু হয় আদালতের নির্দেশে। হিন্দুপক্ষের অবশ্য দাবি, বাবরের সময় হরিহর মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল।

 সম্ভলের পর রাজস্থানের আজমির শরিফের দরগাকেও হিন্দু মন্দির দাবি করে হওয়া মামলায় আদালত জরিপের নির্দেশ দিয়েছে। আগেই বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শাহি ইদগা মসজিদ নিয়ে একই দাবি মেনে জরিপের নির্দেশ দেয় আদালত।


```