Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঔরঙ্গজেব বিতর্কে নাগপুর হিংসার অভিযুক্ত ফাহিম খানের বাড়িতে বুলডোজার চলল

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দাওয়াই এবার মহারাষ্ট্রেও

ঔরঙ্গজেব বিতর্কে নাগপুর হিংসার অভিযুক্ত ফাহিম খানের বাড়িতে বুলডোজার চলল

সোমবার নাগপুর হিংসায় অভিযুক্ত ফাহিম খানের বাড়ি ভাঙা চলছে।

শেষ আপডেট: 24 March 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে গত ১৭ মার্চ নাগপুরে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল, সেই ঘটনার মূল অভিযুক্ত ফাহিম খানের বাড়িতে সোমবার সকাল থেকে চলল বুলডোজার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নিবশ স্বয়ং গত শনিবার প্রয়োজনে বুলডোজার নীতি প্রয়োগ করার ইঙ্গিত দিয়েছিলেন। তার ৪৮ ঘণ্টার মধ্যে এদিন সকালে ফাহিম খানের বাড়িতে পুলিশ, পুরসভার কর্মীরা গিয়ে হাজির হন। এবং ফাহিমের বাড়ির অবৈধ অংশ ভেঙে দিতে শুরু করে।

নাগপুর পুরসভা গত ২০ মার্চ ফাহিমের বাড়িতে গিয়ে অবৈধ নির্মাণ অংশ পরীক্ষা করে আসে। এবং তা ভেঙে বা সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার নোটিস দিয়ে আসে। ইনস্পেকশনে দেখা যায় যে, ওই বাড়িতে অবৈধ নির্মাণ রয়েছে। যা মহারাষ্ট্র রিজিওনাল অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্টের বিরোধী। সেই মতো এদিন সকালে বুলডোজার নিয়ে নাগপুর পুরসভা হাজির হয় ফাহিমের সঞ্জয় বাগ কলোনির দুতলা বাড়ির সামনে। পরিস্থিতি সামলাতে সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী।

পুরসভার অভিযোগ ফাহিম খানের পরিবার সরকারি জমি দখল করে রেখেছিল। শনিবার নাগপুর পুলিশ দুটি দোকান সিল করে দিয়ে আসে। অভিযোগ, ফাহিম খানের মাইনওরিটি ডেমোক্র্যাটিক পার্টির হাঙ্গামাকারীদের সঙ্গে ওই দোকান মালিকদের যোগ ছিল। এক সপ্তাহ বাদে গত রবিবারই কার্ফু তুলে নেওয়া হয়েছে শহরের উত্তেজনাপ্রবণ এলাকাগুলি থেকে। 


```