Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেধাবী ছাত্রদের আতসবাজির লড়াই! আইআইটি গুয়াহাটির ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

দীপাবলির রাতে আইআইটি গুয়াহাটিতে ছাত্রদের মধ্যে ‘আতসবাজির লড়াই।’  ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

মেধাবী ছাত্রদের আতসবাজির লড়াই! আইআইটি গুয়াহাটির ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

ছবিটি এআই দিয়ে তৈরি

গার্গী দাস

শেষ আপডেট: 22 October 2025 22:30

দ্য ওয়াল ব্যুরো: আইআইটির পড়ুয়া মানেই সে সমাজে 'শিক্ষিত' শ্রেণির তালিকায় পড়ে বলে ধরে নেওয়া হয়। শিক্ষিত মানেই সামাজিক জ্ঞান ও বোধ রয়েছে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষার নিরিখে আর যাকেই হোক একজন আইআইটি পড়ুয়াকে বিচার করা হয় না, মনে করা হয় দেশের অন্যতম ভাল ছাত্রছাত্রীরা এমন জায়গায় পড়াশোনার সুযোগ পান। কিন্তু দীপাবলির রাতে এই ধারণা নস্যাৎ করে দিল আইআইটি গুয়াহাটির একদল পড়ুয়া।

রাতভর 'ক্ষমতা' দেখাতে বাজির লড়াই চালিয়ে গেল তারা। এই কর্মকাণ্ড রেকর্ড করা হয়েছে ওই ক্যাম্পাসের ভিতরে, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তদন্তে নেমেছে পুলিশ। ভিডিও দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া।

ভিডিওতে দেখা যায়, পড়ুয়ারা একে অপরের দিকে আতসবাজি ছুঁড়ছে, যেন এক ধরনের ‘ফায়ার ক্র্যাকার ওয়ার’। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ক্যাম্পাসে। আতঙ্কিত স্থানীয়রা। রাতের ঘুম তো উড়েছিলই, সূত্রের খবর, কয়েকজন অসুস্থও হয়ে পড়েছিলেন শব্দের তাণ্ডবে।

'মেধাবী' ছাত্রদের এই বেপরোয়া আচরণের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, ওই দিনও পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

নেটিজেনদের একাংশের বক্তব্য, 'মনে হচ্ছে ছাত্ররা রকেট আর ক্ষেপণাস্ত্রের কাজকর্ম শিখছিলেন— কীভাবে পদার্থবিদ্যা আর জ্যামিতির সূত্রে বাজি ছোড়া যায়!' অন্যদিকে, অনেকের প্রশ্ন, 'দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি গুয়াহাটির মতো জায়গায় এমন বিপজ্জনক খেলা কীভাবে চলল এতক্ষণ ধরে?'


```