Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর ৭৫ বছর বয়স হলেও প্রধানমন্ত্রী থাকবেন, অরবিন্দ কেজরিওয়ালকে জবাব অমিত শাহের

কেজরিওয়াল বলেন, বিজেপি নেতারা জানতে চাইছেন ইন্ডিয়া জোট জিতলে তার প্রধানমন্ত্রী পদে কে বসবেন?

মোদীর ৭৫ বছর বয়স হলেও প্রধানমন্ত্রী থাকবেন, অরবিন্দ কেজরিওয়ালকে জবাব অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি।

শেষ আপডেট: 11 May 2024 18:45

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর ৭৫ বছর বয়স হয়ে গেলেও তিনিই প্রধানমন্ত্রী থাকবেন। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কটাক্ষের এই ভাষাতেই জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিহার জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর এদিন অরবিন্দ কেজরিওয়াল এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন এ বিষয়ে।

কেজরিওয়াল বলেন, বিজেপি নেতারা জানতে চাইছেন ইন্ডিয়া জোট জিতলে তার প্রধানমন্ত্রী পদে কে বসবেন? কিন্তু, আমি জানতে চাইছি আগামী বছর ১৭ সেপ্টেম্বর তো মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাবে। দলের নীতি অনুযায়ী তাঁর তো অবসর নেওয়ার কথা। তখন প্রধানমন্ত্রী কে বসবেন? অমিত শাহ কি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বিজেপির, প্রশ্ন কেজরির।

এর জবাবে শাহ বলেন, নরেন্দ্র মোদীর ৭৫ বছর বয়স হলেও তিনিই পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকবেন। এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনটি পূর্ণ মেয়াদ পূর্ণ করবেন। এদিন হায়দরাবাদে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন মোদীর অতি বিশ্বাসভাজন বিজেপি নেতা শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অরবিন্দ কেজরিওয়াল ও ইন্ডিয়া জোটকে আমি বলতে চাই, মোদীজির ৭৫ বছর বয়স হতে চলেছে দেখে আহ্লাদিত হওয়ার কোনও কারণ নেই। বিজেপির সংবিধানে কোথাও লিখিত নেই যে, মোদীজির ৭৫ বছর হলে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এবং পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকবেন।

এদিন কেজরি বলেন, বিজেপিকে একটি ভোট দেওয়ার অর্থ মোদীজিকে নয়, অমিত শাহকে ভোট দেওয়া। কারণ, পরের বছরই মোদীজির ৭৫ বছর বয়স হয়ে যাবে। আদবানি, খট্টর, শিবরাজ, মুরলিমনোহরের মতো তাঁকেও দলের বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ বলে জানান কেজরিওয়াল।

কেজরিওয়ালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, এবার ওরা মোদীজির বয়স তুলে অজুহাত খাড়া করার চেষ্টা করছে। বিজেপির সংবিধানে কোথাও কোনও বয়সের কথা লেখা নেই। মোদীজি আমাদের সকলের নেতা। ভবিষ্যতেও তাঁর নেতৃত্বেই দেশ চলবে। বিজেপি নেতৃত্ব এদিন আরও বলেছে, অরবিন্দ কেজরিওয়ালের কথাতেই স্পষ্ট যে, লোকসভা ভোটে ফের নরেন্দ্র মোদীই ক্ষমতায় আসছেন। এদিন সেই সত্য অন্তত মেনে নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।


```