Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

হাসিনাকে ভারত আশ্রয় দিলে বাংলাদেশে প্রতিক্রিয়া তো হবেই, হুঁশিয়ারি বেগম জিয়ার পার্টির

বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ঢাকায় উত্তাপ বাড়ছে।

হাসিনাকে ভারত আশ্রয় দিলে বাংলাদেশে প্রতিক্রিয়া তো হবেই, হুঁশিয়ারি বেগম জিয়ার পার্টির

হাসিনা, মোদী ও খালেদা জিয়া।

শেষ আপডেট: 9 August 2024 20:37



দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ঢাকায় উত্তাপ বাড়ছে। শুক্রবার এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বেগম খালেদা জিয়ার পার্টি বিএনপি। তাদের সাফ কথা, ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু আওয়ামি লিগের উপর নির্ভরশীল নয়। নয়াদিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে তার প্রতিক্রিয়া হবে। 

তাঁর কথায়, আমি যদি কাউকে অপছন্দ করি, আর দেখি তাঁকে কেউ সমর্থন করছেন, তাহলে সেই তৃতীয় ব্যক্তির প্রতিও আমার একটা বিতস্পৃহা তৈরি হবে। এক্ষেত্রেও তাই হচ্ছে। 

বিএনপি নেতা খন্দকর মোশারফ হোসেন বলেন, “ভারত বাংলাদেশের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন এক অধ্যায় রচনার সময় এসে গিয়েছে।”

বাংলাদেশে সদ্য অন্তবর্তী সরকার তৈরি হয়েছে। সেই সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে ব্যাপারে ধন্যবাদ জানিয়ে মোশারফ বলেন, প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দনকে সাগ্রহে গ্রহণ করছি। সেই সঙ্গে আশা করছি যে ভারত আওয়ামি লিগ ও শেখ হাসিনাকে সমর্থন দেওয়া বন্ধ করবে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গণ অভ্যুত্থানের কারণে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। 

বিএনপি-র অপর এক নেতা আবদুল আওয়াল মিন্টু আবার বলেছেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে না গেলেই ভাল করতেন। কারণ, ভারত ও বাংলাদেশের মানুষ পারস্পরিক সুসম্পর্ক রক্ষা করে চলতে চায়। বাংলাদেশের মানুষ ভারতবাসীদের বন্ধু হিসাবেই দেখে। 

বাংলাদেশের এই ভাবাবেগ যে নয়াদিল্লি বুঝতে পারছে না তা নয়। বরং সাউথ ব্লকের কাছেও পরিষ্কার যে বাংলাদেশের অন্তর্বতী সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে গেলে শেখ হাসিনাকে বেশিদিন ভারতে রাখা ঠিক হবে না। তা ছাড়া বাংলাদেশ হল পড়শি। তাই যে কোনও অবস্থায় পড়শির সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলাই কূটনীতিতে দস্তুর। 

কিন্তু মুশকিল হল, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কালোত্তীর্ণ। তাই হাসিনার যথাযথ পুনর্বাসন বা আশ্রয়ের ব্যবস্থা না করা পর্যন্ত নয়াদিল্লিও হাত তুলে নিতে পারছে না। তবে সাউথ ব্লক সূত্রে বলা হচ্ছে, অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।


```