Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকেশ-নীতার হবু 'ছোটি বহু' রাধিকা মার্চেন্ট কে, কী পরিচয়!

কে এই রাধিকা, কী তাঁর পরিচয়, জেনে নেওয়া যাক এক ঝলকে।

মুকেশ-নীতার হবু 'ছোটি বহু' রাধিকা মার্চেন্ট কে, কী পরিচয়!

শেষ আপডেট: 1 March 2024 16:10

দ্য ওয়াল ব্যুরো: শ্বশুরের নাম মুকেশ আম্বানি, শাশুড়ি নীতা আম্বানি। রিলায়েন্স সাম্রাজ্যের একজন যুবরানি হতে চলেছেন যে স্বপ্নসুন্দরী তাঁর নাম রাধিকা মার্চেন্ট। আম্বানি পরিবারের হবু গৃহবধূ। কে এই রাধিকা, কী তাঁর পরিচয়, জেনে নেওয়া যাক এক ঝলকে।


• রাধিকা বীরেন মার্চেন্টের বয়স ২৯
• পেশা ব্যবসা
• দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেন মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির হবু বধূ হিসেবে।
• রাধিকার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, ফিগার মেজারমেন্ট ৩২-২৬-৩২
• চোখ ও চুলের রং কালো
• মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কনোন স্কুল এবং একোলে মনডায়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা
• মুম্বইয়ের বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুল এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক।
• কচ্ছের গুজরাতি হিন্দু পরিবারের মেয়ে রাধিকা ভাটিয়া জাতির।
• রাধিকার বাবা বীরেন মার্চেন্ট এনকোর হেল্থকেয়ারের সিইও এবং মা শৈল ব্যবসায়ী। রাধিকার দিদির নাম অঞ্জলি মার্চেন্ট।
• রাধিকার প্রিয় গায়ক লেডি গাগা। পছন্দের ফিল্ম সিরিজ পাইরেটস অফ দি ক্যারিবিয়ান, স্টেপ আপ। প্রিয় টিভি শো দি সিক্রেট লাইফ অফ ফোর ফাইভ অ্যান্ড সিক্স ইয়ার ওল্ডস, গেম অফ থ্রোনস, দি বিগ ব্যাং থিওরি। প্রিয় ভিডিও গেম অ্যাংরি বার্ড।
রাধিকা ও অনন্তের আংটি বদল হয় রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে। ২০২২ সালের ডিসেম্বরে রোকা সেরিমনি অনুষ্ঠিত হয়। গতবছরের জানুয়ারিতে বাগদান পর্ব সারা হয় আম্বানিদের বাড়ি অ্যান্টিলায়।

কীভাবে পরিচয়?

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট দুজনেই বাল্যবন্ধু। ২০১৮ সালে প্রথম তাঁদের দুজনের একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে দেশে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অলিভ গ্রিন রঙের একই ধরনের পোশাকে দুজনকে সেখানে ঘনিষ্ঠ হয়ে দেখা যায়। ওই বছর এবং ২০১৯ সালে আম্বানি পরিবারের বিয়েতে প্রচারের আলোয় আসেন রাধিকা। নীতা আম্বানির ছেলের ঘরের নাতির জন্মদিনের অনুষ্ঠানেও জামনগরের খামারবাড়িতে হবু শাশুড়ির হাত ধরা ছবিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।


```