Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে আইডি বিস্ফোরণে উড়ে গেল বাহিনীর ট্রাক! ঘটনাস্থলেই মৃত্যু দুই কোবরা জওয়ানের

এই হামলা তারই বদলা বলে মনে করা হচ্ছে।

 ছত্তীসগড়ে আইডি বিস্ফোরণে উড়ে গেল বাহিনীর ট্রাক! ঘটনাস্থলেই মৃত্যু দুই কোবরা জওয়ানের

ছত্তীসগড়ের সুকমায় মাওবাদী হামলা।

শেষ আপডেট: 23 June 2024 21:02

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলে রুটিন তল্লাশি সেরে ক্যাম্পে ফেরার পথে ফের মাওবাদীদের হামলার মুখে বাহিনী। ঘটনায় নিহত হলেন সিআরপিএফের বিশেষ প্রশিক্ষিত বাহিনী কোবরার দুই জওয়ান। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের সুকমায়।

সিআরপিএফ সূত্রের খবর, জওয়ানদের ট্রাক লক্ষ্য করে জঙ্গল থেকে আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণের অভিঘাতে জওয়ানদের একটি ট্রাক মাটি থেকে উড়ে গিয়ে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। ট্রাকটি চালাচ্ছিলেন বিষ্ণু। সঙ্গে ছিলেন শৈলেন্দ্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় কোবরা বাহিনীর ওই দুই জওয়ানের।

গত মে মাসে ছত্তীসগড়ের জঙ্গলে বাহিনীর অতর্কিত হামলায় মাওবাদী স্কোয়াডের আট সদস্যের মৃত্যু হয়েছিল। ঘটনায় নিরাপত্তাবাহিনীর এক জওয়ানের মৃত্যু এবং দু’জন গুরুতর জখম হয়েছিলেন। এই হামলা তারই বদলা বলে মনে করা হচ্ছে।

বাহিনী সূত্রের খবর, এদিন ২০১ কোবরা ব্যাটেলিয়নের সদস্যরা রুটিন তল্লাশির পর ছত্রীসগড়ের সিলগের সেনা ক্যাম্প থেকে টেকলাগুদাম ক্যাম্পের উদ্দেশে যাচ্ছিলেন। তখনই আইডি বিস্ফোরণটি ঘটায় মাওবাদীরা।


```