Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

৩৪ বছরের চাকরিতে ৫৭ বার বদলি! হারিয়েছেন বহু কিছুই, তবু নীতির সঙ্গে আপস করেননি আইএএস অশোক

অশোক খেমকার জীবনের মূলমন্ত্রই হল- জঙ্গলে সোজা গাছটাই আগে কাটা হয়। তাতে তাঁর কোনও ক্ষোভ নেই। নতুন কোনও উপায়ে আবার টিকে থাকার কারণ তিনি ঠিক খুঁজে নেবেন।

৩৪ বছরের চাকরিতে ৫৭ বার বদলি! হারিয়েছেন বহু কিছুই, তবু নীতির সঙ্গে আপস করেননি আইএএস অশোক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 April 2025 20:44

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবন। কঠোর দুর্নীতিবিরোধী নৈতিকতা থেকে সরতে না চাওয়ায় গোটা কর্মজীবনে বদলি হয়েছেন ৫৭ বার। শেষ বদলি হয়েছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে এবং যোগ দিয়েছিলেন হরিয়ানার পরিবহন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে। সেখান থেকেই অবশেষে অবসর নিলেন আইএএস অফিসার অশোক খেমকা।

১৯৯১ সালের হরিয়ানা ক্যাডারের এই আইএএস অশোক প্রথম প্রচারের আলোয় এসেছিলেন ২০১২ সালে। গুরুগ্রামের এক জমির মিউটেশন বাতিল করে দিয়েছিলেন তিনি। সেই জমির সঙ্গে নাম জড়িয়ে ছিল খোদ রবার্ট বঢরার, যিনি সম্পর্কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামাই। প্রসঙ্গত, মিউটেশন হল জমির মালিকানা বদলের প্রক্রিয়া।

আইএএস অফিসার অশোক খেমকা

আজ অর্থাৎ, ৩০ এপ্রিল জন্মদিন আইএএস অশোক খেমকার। চোখধাঁধানো তাঁর শিক্ষাগত যোগ্যতা। প্রথমে আইআইটি খড়্গপুর থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক। এমবিএ করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্সে। টিআইএফআর থেকে পিএইচডি। আইএএস হওয়ার পর তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি-ও করেছেন তিনি।
হরিয়ানা প্রশাসনের ইতিহাসে যতজন আমলা ছিলেন এই পর্যন্ত, তাঁদের মধ্যে সবচেয়ে বেশিবার বদলি হয়েছে অশোকের। হিসেব করলে দাঁড়ায়, প্রতি ছ’মাসে অন্তত একবার।

ভিজিল্যান্স বিভাগে যোগ দিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, এই ছিল তাঁর মনের ইচ্ছে। এই মর্মে ২০২৩ সালে মুখ্যমুন্ত্রী মনোহর লাল খট্টরকে তিনি চিঠিও লিখেছিলেন। যদি তাঁকে সেই সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি সবরকম ভাবে দুর্নীতি দমনের চেষ্টা করবেন এবং তিনি নিশ্চিত করবেন যাতে কোনও দুর্নীতিগ্রস্তকেই রেয়াত না করা হয়- এই ছিল সেই চিঠির সারমর্ম।

সারাটা কর্মজীবনজুড়ে আইএএস অশোক খেমকা তাঁর নৈতিকতাকে পাথেয় করেই বেঁচেছেন। ফলস্বরূপ তাঁকে বহুবার বদলি হতে হয়েছে ঠিকই, তবে তাঁর জীবনের মূলমন্ত্রই হল- জঙ্গলে সোজা গাছটাই আগে কাটা হয়। তাতে তাঁর কোনও ক্ষোভ নেই। নতুন কোনও উপায়ে আবার টিকে থাকার কারণ তিনি ঠিক খুঁজে নেবেন।


```